সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরীয় সংস্থা এলজি বাজারে নিয়ে এল দুটি নতুন স্মার্টফোন৷ এক্স পাওয়ার ও এক্স স্টাইল৷ ইউক্রেনে নয়া স্মার্টফোন দু’টির বিক্রি শুরু হয়েছে৷
এলজি এক্স পাওয়ার স্মার্টফোনে ৫.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লের সঙ্গে রয়েছে ১.১ গিগাহার্ৎজ কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসর৷ সঙ্গে ২ জিবি র্যাম৷ রয়েছে ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, যা এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট, ১৩ এমপি ক্যামেরা ও ৪১০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নয়া ফোনটির দাম ২০০ মার্কিন ডলার৷
অন্যদিকে এলজি এক্স স্টাইল মডেলে ডিসপ্লে ৫.৩ ইঞ্চির৷ এতেও রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসরের সঙ্গে পাবেন ৮ এমপি ক্যামেরা৷ দুটি মডেলই ফোর-জি সাপোর্টেড৷ এক্স স্টাইলের দাম ১৮০ মার্কিন ডলার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন