Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Amazon

Amazon-এ ৯০ হাজারের লেন্স অর্ডার, এ কী হাতে পেলেন যুবক!

কী জানাল সংস্থা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৩, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৩, ১৪:৫১

options
link
Amazon-এ ৯০ হাজারের লেন্স অর্ডার, এ কী হাতে পেলেন যুবক! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট হোক বা বড়, বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেই অনলাইন কেনাকেটা পছন্দ করেন। তবে অনেক সময় ঠকতেও হয়। এবার অনলাইনে ক্যামেরার লেন্স অর্ডার করে হাতে কুইনোয়া সিড পেলেন যুবক!

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি অরুণকুমার মেহের নামে এক যুবক টুইটে গোটা বিষয়টি জানিয়েছেন। জানা গিয়েছে, ৭ জুলাই অ্যামাজনে একটি লেন্স অর্ডার করেন তিনি। যার দাম ৯০ হাজার টাকা। পরের দিনই অর্ডারটি ডেলিভারি হয় অরুণের ঠিকানায়। বাক্স খুলতেই চক্ষুচড়কগাছ। অরুণ দেখেন, লেন্সের ব্যাগে রাখা কুইনোয়া সিড। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি টুইটারে তুলে ধরেন ওই যুবক। ট্যাগ করেন অ্যামাজন ইন্ডিয়াকে। লেখা হয়, “এটা কীভাবে হল তা দেখা হোক। দ্রুত সমস্যা মেটানো হোক। আমি যে লেন্স অর্ডার করেছিলাম, তা পাঠানো হোক।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কনটেন্ট ‘অশ্লীল’ কিনা খতিয়ে দেখে তবেই মুক্তি দেওয়া হোক, ওটিটি মঞ্চগুলিকে নির্দেশ কেন্দ্রের!]  

অভিযোগ পেয়ে অ্যামাজনের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে। সেখানে তাঁকে ডিরেক্ট মেসেজের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সবরকমভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এহেন ঘটনা এই প্রথম নয়। মাঝে মধ্যেই অনলাইনে অর্ডার করে ভুল জিনিস বা খারাপ জিনিস পান ক্রেতারা। কখনও দেখা গিয়েছে ফোন অর্ডার করে মাটি পেয়েছেন কেউ। কেউ আবার পেয়েছেন সাবান। তবে প্রতিক্ষেত্রেই ই কর্মাস সাইটগুলি অভিযোগ পাওয়ামাত্রই ক্রেতাদের পাশে দাঁড়িয়েছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: গুগলজুড়ে আজ ফুচকার বন্যা! কীভাবে খেলবেন মজার এই গেম? চটপট জেনে নিন]  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.