Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Uber

এবার WhatsApp ব্যবহার করেই বুক করতে পারবেন Uber! জানেন কীভাবে?

চটপট জেনে নিন পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩, ২০২১, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩, ২০২১, ১৬:৫৪

options
link
এবার WhatsApp ব্যবহার করেই বুক করতে পারবেন Uber! জানেন কীভাবে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি কমবেশি সকলেই মোবাইলে অভ্যস্ত। দিনের শুরুই WhatsApp দিয়ে। এবার ওই অ্যাপেই বুক করতে পারবেন Uber অর্থাৎ অ্যাপ ক্যাব। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে দুই সংস্থা।

Uber-এর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। WhatsApp চ্যাটবটের মাধ্যমে এবার আরও সহজে বুক করা যাবে অ্যাপ ক্যাব। WhatsApp-এই পাবেন বিল। অর্থাৎ Uber অ্যাপ ব্যবহার না করেই এবার বুক করতে পারবেন ক্যাব। নিশ্চয়ই ভাববেন কীভাবে WhatsApp-এর মাধ্যমে বুক করবেন ক্যাব। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নিখরচায় ওয়েব প্ল্যাটফর্মের শো দেখতে পাবেন BSNL গ্রাহকরাও, জেনে নিন খুঁটিনাটি]

১. প্রথমে মোবাইলে সেভ করুন +৯১ ৭৯২০০০০০২ নম্বরটি।
২.  মোবাইলে খুলুন WhatsApp।
৩. WhatsApp -এ +৯১ ৭৯২০০০০০২ নম্বরটিতে লিখতে হবে ‘Hi’।
৪. এরপর ওই চ্যাটেই জিজ্ঞেস করা হবে পিক আপ ও ড্রপের স্থান। তা দিতে হবে।
৫. পেয়ে যাবেন ভাড়া ও চালকের আসার সম্ভাব্য সময়।

তবে চাইলে আপনি আগের মতোই ক্যাব বুক করতে পারেন Uber থেকেই। উল্লেখ্য, সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত লখনউতে WhatsApp-এ ক্যাব বুকের সুবিধা মিলছে। তবে শীঘ্রই দেশজুড়ে এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। নতুন এই পরিষেবায় খুশি ব্যবহারকারীরা।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সুখবর! এবার প্রতিদিন বিনামূল্যে অতিরিক্ত ডেটা পাবেন এই টেলিকম সংস্থার গ্রাহকরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.