Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Reliance Jio

উৎসবের উপহার, ২৮ দিন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে Jio, জানুন কীভাবে

অতিরিক্ত ক্যাশব্যাক অফারও দেওয়া হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২১, ২০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২১, ২০:৪৪

options
link
উৎসবের উপহার, ২৮ দিন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে Jio, জানুন কীভাবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম আর রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য কোনও অফার ঘোষণা হবে না, তাও কি সম্ভব? এবারও তার ব্যতিক্রম হল না। ইউজারদের দুর্দান্ত উপহার দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। এবার ২৮ দিন বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। তবে আপনি একা নন, অনবদ্য অফারটি পেয়ে যাবেন আপনার চেনা পরিচিত জিও ইউজাররাও। তার জন্য করতে একটি ছোট্ট কাজ।

ব্যাপারটা আর একটু বিস্তারিত বলা যাক। আসলে JioTogether নামের একটি কোড চালু করেছে এই টেলিকম সংস্থা। নতুন জিও প্রি-পেড ব্যবহারকারী কিংবা অন্য কোনও টেলিকম সংস্থা থেকে মোবাইল নম্বর Jio-তে পোর্ট করার চিন্তাভাবনা করছেন, এমন ইউজাররাই নয়া অফারের সুবিধা উপভোগ করবেন। Jio ওয়েবসাইটে জানাচ্ছে, দুই প্রকার ইউজাররা ৯৮ টাকা এবং ৩৪৯ টাকার ফ্রি রিচার্জ ভাউচার পাবেন। সেই সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ২০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অফারও দেওয়া হবে। দাঁড়ান, এখানেই শেষ নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হিন্দুদের ভাবাবেগে আঘাত! সোশ্যাল মিডিয়ায় Unacademy অ্যাপ বয়কটের ডাক]

অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য প্রতিবার আপনাকে বেশি টাকার ভাউচার অফার করা হবে। এক্ষেত্রে প্রথম রেফারেলেই আপনি পেয়ে যাবেন বিনামূল্যে ৯৮ টাকার রিচার্জ প্যাক। যাতে দিনপিছু দেড় জিবি করে ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সঙ্গে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এর মেয়াদ ১৪ দিন।

পরবর্তী রেফারেলে আবার ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে রিচার্জ করলে পাবেন প্রতিদিন ৩GB করে হাই-স্পিড ডেটা এবং যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। থাকছে বিনামূল্য SMS করার সুবিধাও। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এবার বলি কীভাবে পাবেন এই অফার।

গত ১২ অক্টোবর অফার চালু হয়েছে। যে গ্রাহক এই অফারটি পাওয়ার যোগ্য, শুধুমাত্র তাঁদের কাছেই একটি ভিডিও পাঠানো হচ্ছে। অর্থাৎ যাঁরা নতুন জিও কানেকশন নিয়েছেন কিংবা নম্বর পোর্ট করছেন। ভাউচার পাওয়ার জন্য গ্রাহকদের নতুন জিও সিম নেওয়ার পরই অন্তত ১৯৯ টাকা বা ২৪৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে। এরপর শেয়ার করতে হবে রেফারেল কোড। আর একবার সিম অ্যাক্টিভেট হয়ে গেলেই নতুন সেই Jio নম্বর থেকে FRIEND লিখে 7977479774 নম্বরে WhatsApp মেসেজ পাঠাতে হবে। এরপর তিন দিনের মধ্যে রেফারেলের মোবাইল নম্বরটিও শেয়ার করুন। প্রক্রিয়াটি সফলভাবে করলেই আপনার ফোন নম্বরে চলে আসবে সেই কাঙ্খিত ভাউচার। আরও বিস্তারিত জানতে My Jio মোবাইল অ্যাপে ঢুঁ মারতে পারেন।

[আরও পড়ুন: উৎসবের মরশুমে দুর্দান্ত অফার, চার মাস নিরখচায় ইন্টারনেট পরিষেবা পাবেন এই গ্রাহকরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.