Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
SIR

১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি

অনলাইন ও অফলাইন, দুই পদ্ধতিতেই দেখতে পারবেন নাম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৫, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১২, ২০২৫, ১৭:৫১

options
link
১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR-এর খসড়া তালিকা, আপনার নাম আছে তো? জেনে নিন খোঁজার পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ। এবার অপেক্ষা খসড়া তালিকার। আগামী ১৬ ডিসেম্বর সেই তালিকা প্রকাশ করবে কমিশন। সকলের মনেই প্রশ্ন, আদৌ নাম থাকবে তো? কীভাবে খসড়া তালিকায় খুঁজতে হবে নাম? চলুন জেনে নিন পদ্ধতি।

কমিশন সূত্র খবর, অনলাইন ও অফলাইন-দুই পদ্ধতিতেই দেখা যাবে খসড়া তালিকা। অনলাইনে নাম খুঁজতে হলে প্রথমে যেতে হবে কমিশনের ওয়েবসাইট-eci.gov.in। সেখানেই পাবেন নাম ও এপিক নম্বর বসানোর জায়গা। নির্দিষ্ট জায়গায় তা বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে খসড়া তালিকা। একইভাবে ceowestbengal.wb.gov.in-এও পাবেন খসড়া তালিকা। নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে তাদের আপলোড করা হবে লিস্ট। ফলে চাইলে সেখানেও খুঁজতে পারবেন নিজের নাম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এখনও বহু মানুষ রয়েছেন যারা অনলাইনে সরগড় নন। তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই। কারণ, অফলাইনেও মিলবে লিস্ট। প্রত্যেক বুথের বিএলওদের কাছে থাকবে খসড়া তালিকা। তাঁদের কাছে গেলেই দেখে নিতে পারেন নাম রয়েছে কি না। কোনও কারণে যদি বিএলওদের সঙ্গে যোগাযোগে সমস্যা হয়, সেক্ষেত্রে মুশকিল আসান হবে বিএলএরা। প্রসঙ্গত, যাদের নাম বাদ পড়বে তাঁদেরও তালিকা প্রকাশ করবে কমিশন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.