Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Smartphones

আগামী বছরের শুরুতেই স্মার্টফোন কেনার প্ল্যান? এই ৫ মডেল দেখতেই পারেন

স্মার্টফোন স্পেশ্যালিস্টরা নিজেদের পছন্দের তালিকায় এই পাঁচটি মডেলকে কিন্তু রেখেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২১, ২২:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২১, ২২:২২

options
link
আগামী বছরের শুরুতেই স্মার্টফোন কেনার প্ল্যান? এই ৫ মডেল দেখতেই পারেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে হাতে থাকবে ব্র্যান্ড নিউ স্মার্টফোন! এমন পরিকল্পনা করে যদি টাকা জমিয়ে থাকেন তবে অবশ্যই একবার পড়ে ফেলুন এই প্রতিবেদন। কারণ স্মার্টফোন স্পেশ্যালিস্টরা নিজেদের পছন্দের তালিকায় এই পাঁচটি মডেলকে কিন্তু রেখেছেন।

স্যামসং গ্যালাক্সি S22 আল্ট্রা (Samsung Galaxy S22 Ultra): স্যামসংয়ের Galaxy S21 Ultra এবং Galaxy Z Fold 3 মডেল দুটিতে S পেন রয়েছে। আর আপকামিং মডেলেও এই S পেন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কিছু নতুন ফিচারের পাশাপাশি ক্যামেরা সেটিংও আরও আকর্ষণীয় হতে চলেছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অ্যাপল আইফোন SE 5G (Apple iPhone SE 5G): শোনা যাচ্ছে ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে এর দাম তুলনামূলক কমই করা হবে। আইফোনের SE 3 হ্যান্ডসেটের তুলনায় এর ডিসপ্লে আরও বড় হবে বলে মনে করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময় আত্মপ্রকাশ ঘটবে এই মডেলের। এতে একটিই রিয়ার ক্যামেরা থাকার কথা। টাচ আইডির পরিবর্তে এই হ্যান্ডসেটে ফেস আইডিকেই হয়তো বেশি প্রাধান্য দেওয়া হবে।

[আরও পড়ুন: ইউজারদের তথ্য গোপন রাখতে আকর্ষণীয় ফিচার আনছে Whatsapp, জেনে নিন খুঁটিনাটি]

ওয়ানপ্লাস ১০ প্রো (OnePlus 10 Pro): চলতি বছর মোবাইলপ্রেমীদের মন জিততে সফল হয়েছে ওয়ানপ্লাস। সারা বছর চর্চায় থেকেছে এই কোম্পানির একাধিক স্মার্টফোন। সেই ট্র্যাডিশনই আগামী বছরও বজায় রাখতে চায় তারা। এই মডেলের ক্যামেরা আরও আপগ্রেড হতে পারে।

শাওমি ১২ (Xiaomi 12): এই ফোনটি কবে বাজারে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন অনেকেই। শোনা যাচ্ছে, এই মডেলের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সলের। পাশাপাশি এটি আরও দ্রুত চার্জ হবে বলেও শোনা যাচ্ছে। ২৮ ডিসেম্বরই ফোনটির আত্মপ্রকাশ ঘটানোর কথা।

গুগল পিক্সেল ৬ এ (Google Pixel 6a): আগামী বছর এই ফোনটিকেই বাজি ধরছে গুগল। ইউজার ফ্রেন্ডলি ফোনটি Pixel 6-এর ফোনের মতোই দেখতে হবে বলে শোনা যাচ্ছে। তবে এটি প্রযুক্তিগত দিক থেকে আরও আপগ্রেডেড থাকবে।

[আরও পড়ুন: গোপনে চলত নজরদারি, ওড়ানো হল দিল্লির তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত ৪০০ ফেসবুক অ্যাকাউন্ট]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.