Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WhatsApp

মোবাইলে ইন্টারনেট না থাকলেও অন্য ডিভাইসে চলবে WhatsApp! জেনে নিন কীভাবে

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নয়া ফিচার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২১:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২১:৩৭

options
link
মোবাইলে ইন্টারনেট না থাকলেও অন্য ডিভাইসে চলবে WhatsApp! জেনে নিন কীভাবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) এখন আর কেবল মাত্র বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগের মাধ্যম মাত্র নয়। অফিসের কাজ কিংবা অন্যান্য জরুরি কাজেও দিন দিন গুরুত্ব বাড়ছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির। আর তাই একসঙ্গে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু রাখাও জরুরি হয়ে পড়ছে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন উপায়, যার সাহায্যে মূল স্মার্টফোনে ইন্টারনেট চালু না থাকলেও ডেস্কটপ কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। কেবল তাই নয়, টানা ১৪ দিন সেটি কার্যকর থাকবে। তবে ওই সময়সীমার পরে নিজে থেকেই লগ আউট হয়ে যাবে।

এতদিন পর্যন্ত মূল যে ফোনটির হোয়াটসঅ্য়াপ ডেস্কটপ বা অন্য ডিভাইসে খোলা হত সেটির ইন্টারনেট সক্রিয় রাখতেই হত। অন্যথায় আর হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করা যেত না। সংস্থার তরফে দীর্ঘদিন ধরেই এই নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছিল। অবশেষে ইউজারদের জন্য এই ব্যবস্থার বদল আনতে সক্ষম হয়েছে মার্ক জুকারবার্গের মালিকানাধীন এই সংস্থা। তাহলে জেনে নিন কী করে এই সুবিধা আপনিও পেতে পারেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার নেটফ্লিক্সেই খেলা যাবে গেম! জেনে নিন কীভাবে খেলবেন]

  • প্রথমেই ফোনের হোয়াটসঅ্যাপটি খুলে ডান দিকের উপরে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে যেতে হবে।
  • তারপর সেটিতে ক্লিক করলেই যে অপশনগুলি আসবে সেখান থেকে ‘লিঙ্কড ডিভাইস’ মেনুতে যান। তাতে ক্লিক করার পর ‘মাল্টি ডিভাইস বিটা’মেনুতে ক্লিক করুন।
  • সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন ‘জয়েন বিটা’ অপশন পাওয়া যাচ্ছে। সেটিতে ক্লিক করার পর ‘কন্টিনিউ’-তে ট্যাপ করে দিন।

[আরও পড়ুন: পাসপোর্টের কভার অর্ডার দিয়ে হাতে এল আসল পাসপোর্ট! Amazon-এর কীর্তিতে হতবাক যুবক]

  • এরপর আর একটি কাজই বাকি থাকবে। ল্যাপটপ কিংবা ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কিউআর স্ক্যান করে সেখানে হোয়াটসঅ্যাপ চালু করে রাখুন।
  • একবার ওয়েব লিঙ্ক করে ফেললেই কেল্লা ফতে। প্রাইমারি ডিভাইসটির ইন্টারনেট না চললে কিংবা তা বন্ধ রাখলেও কাজ করবে কম্পিউটারে চালু থাকা হোয়াটসঅ্যাপ। করা যাবে মেসেজ কিংবা কলও। তবে একটা কথা। খুব পুরনো ভার্শনের ফোনে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.