সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইব, উইচ্যাট কিংবা টেলিগ্রাম – এই সবকিছুকেই পিছনে ফেলে বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপের শিরোপা পেল হোয়াটসঅ্যাপ৷ পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন সারেন৷ জানা গিয়েছে, বিশ্বের প্রায় ৫৫.৬ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷
ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং এশিয়ার এক বিরাট অংশের মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা সাত কোটি৷
হোয়াটসঅ্যাপের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুক মেসেঞ্জার৷ বিশ্বের ৪০ টি দেশে রমরমিয়ে ব্যবহার করা হয় এই মেসেজিং অ্যাপ৷
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী ভাইবার মেসেজিং অ্যাপ বিশ্বের তৃতীয় মেসেজিং অ্যাপ৷
চিন, ইরাক এবং জাপানের মতো দেশগুলিতে যদিও লাইন, উইচ্যাট এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়৷
বিবিএম মেসেঞ্জারের ব্যবহার সবচেয়ে কম৷ সমীক্ষা বলছে কেবল একটিমাত্র দেশে বিবিএম মেসেঞ্জার অধিক ব্যবহৃত হয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন