Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬

প্রথমবার ডেটে যাচ্ছেন, কোন রঙের পোশাক পরবেন জানেন?

বিজ্ঞানসম্মত টোটকা দিলেন গবেষকরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৬:০৯

options
link
প্রথমবার ডেটে যাচ্ছেন, কোন রঙের পোশাক পরবেন জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার আপনার মনের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? চুলের স্টাইল থেকে শুরু করে পায়ের জুতো সবই কিন্তু হতে হবে একদম পারফেক্ট। কিন্তু কী পোশাক পরবেন বা কোন রঙের পোশাক পরলে নিজেকে আরও বেশি আকর্ষনীয় করে তুলতে পারবেন মনের মানুষটির কাছে, এই সব ভেবেছেন? নাহলে কিন্তু বিষয়টা ঠিক জমবে না।

যদি ভেবে থাকেন কালো রঙের পোশাক ওপর জনকে মোহিত করবেন, তবে ভুল করছেন। লাল পরুন। আমরা বলছি না। বলছে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিনক্লোনের একটি সমীক্ষা। তারাই বলছে, প্রথম আলাপের ক্ষেত্রে কালোর রঙের চেয়ে অনেক বেশি কার্যকরী হয় লাল রঙের পোশাক। কারণও বলে দিয়েছেন গবেষকরা। তাদের বিচারে, কালো মানুষকে অনেক বেশি ফ্যাশনেবেল করে তুললেও, লাল মানুষের সেক্স অ্যাপিল বাড়াতে সাহায্য করে। এছাড়া লালকে ভালবাসার রং হিসাবে ব্যাখ্যা করা হয়। ফলে প্রথম আলাপে উলটোদিকের মানুষটির কাছে নিজেকে ‘সেক্সি’ বা ‘হ্যান্ডসাম’ করে তুলতে অবশ্যই লাল রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন তারা। সমীক্ষার প্রধান রবিন ক্রামের জানিয়েছেন, কালো ও লাল দুটি রঙই একই ভাবে আকর্ষনীয়। কালো রঙ ব্যক্তিকে অনেক বেশি ফ্যাশন সেন্স যুক্ত ও ক্লাসি করে তোলে। তবে লাল বাড়িয়ে দেয় ব্যক্তির সেক্স অ্যাপিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্রিটিশ টিভি সিরিজ ফ্রার্স্ট ডেটের উপর ভিত্তি করেই এই সমীক্ষা করেছেন ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিনক্লোনের গবেষকরা। সমীক্ষা চালানো হয়েছে শোয়ের ছটি সিজনের ৫৬৭ জন অংশগ্রহণকারীর উপরে। সেখানে তারা লক্ষ্য করেছেন, সিঙ্গল যুবক-যুবতীরা প্রথম ডেটের বেশিরভাগ ক্ষেত্রেই লাল রঙের পোশাক পরেছেন। কিন্তু প্রথম ডেটের আগে হওয়া ইন্টারভিউতে তারা লাল রঙের পোশাক পরেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.