Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

মনের সুখে খান-ঘুমোন, মহানন্দে বাঁচুন এই ৩ সহজ উপায়ে

সুস্থ জীবনের এই তিন সেরা ফর্মূলা কখনও পালন করে দেখেছেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১০:৫৬

options
link
মনের সুখে খান-ঘুমোন, মহানন্দে বাঁচুন এই ৩ সহজ উপায়ে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন বাঁচার সবচেয়ে ভাল উপায়৷ ব্যাস বেঁচে থাকুন৷ যতদিন পারবেন সুস্থ ভাবে বেঁচে থাকুন৷ কত কিছুই না  করেন এর জন্য৷ কখনও রামদেবের কথা ‘কপাল ভাতি’তে মন দেন, কখনও শিল্পা শেঠি বা বিপাসা বসুর কথায় শরীরচর্চা শুরু করে দেন৷ কখনও আবার ডাক্তারের দেওয়া ডায়েট চার্ট ফলো করতে করতেই দিন কাবার হয়ে যায়৷

এত কিছু করার দরকার নেই৷ সত্যিই নেই৷  মনের সুখে খান, ঘুমান আর প্রাণের সুখে বেঁচে থাকুন৷ শুধু এই তিনটি সহজ ফর্মূলা মেনে চলেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(পাকিস্তানের ‘অ্যাঞ্জেল’কে অনায়াসেই টক্কর দিচ্ছেন ভারতের এই ‘মেসেঞ্জার’)

আরও একটু বেশি হাসুন – দিনে একবার একটু হাসেন বৈকি আরও একটু বেশি হাসলে ক্ষতি কি? হাসলে শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ হয়৷ যার ফলে মনের অনেক দ্বন্দ-ব্যাথা-বেদনার উপশম হয়৷ মন যদি ভাল থাকে, শরীর তো ভাল থাকবেই৷


a5b3bed0eae94699b1fd25e93acfcb69

একটু সময় শুধু নিজের জন্য – আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে সামিল তো হতে হবেই৷ বেঁচে থাকার জন্য লড়াইও করতে হবে৷ তবে দিনের ২৪ ঘণ্টার মধ্যে একটুখানি সময় নিজের জন্যও রাখুন৷ শুধু আপনি, আপনার সারাদিনের চাওয়া-পাওয়া-না পাওয়া এইগুলিই একবার ঝালিয়ে নিন৷ দেখবেন মনটা অনেক চাঙ্গা হয়ে যাবে৷ পরের দিনের লড়াইয়ের জন্য আবার রসদ পেয়ে যাবেন৷

(সাফারি গাড়ির উপর হামলে পড়ল দুই সিংহ, তারপর…)

 alone

প্রকৃতির মাঝে সময় কাটান – শুধুমাত্র ইট-কাঠ-পাথরের চারদেওয়ালেই আটকে থাকবেন না৷ সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন৷ খুব বেশি দূরে ঘুরতে যেতে হবে না৷ কাছে পিঠেই সবুজের কোনও আস্তানা খুঁজে নিতে পারেন প্রকৃতির মাঝে৷

1

(বসন্তের দাগ উঠছে না? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.