Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

পাথর খোদাইয়ে যেখানে মূর্ত ইতিহাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত সময়ের প্রতি যদি মনে অদ্ভুত টান অনুভব করেন, মৌন-মুখর ইতিহাসের উপাদানে যদি মগ্ন হতে মন চায়, তবে আপনার ঠিকানা হওয়া উচিত বাদামী৷ আজ যা বাদামী নামে পরিচিত, এককালে তাকে ডাকা হত বাতাপী নামে৷ চালুক্য বংশের রাজা প্রথম পুলকেশী তাঁর রাজ্যের জন্য এক নয়া রাজধানী গড়ে তুলেছিলেন৷ সেটিই বাতাপী, বর্তমানে যা বাদামী৷ … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/lifestyle/travel/a-trip-to-badami-where-curved-stones-makes-history-alive/pid/15022/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পাথর খোদাইয়ে যেখানে মূর্ত ইতিহাস"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৬:১১

options
link
পাথর খোদাইয়ে যেখানে মূর্ত ইতিহাস zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীত সময়ের প্রতি যদি মনে অদ্ভুত টান অনুভব করেন, মৌন-মুখর ইতিহাসের উপাদানে যদি মগ্ন হতে মন চায়, তবে আপনার ঠিকানা হওয়া উচিত বাদামী৷

আজ যা বাদামী নামে পরিচিত, এককালে তাকে ডাকা হত বাতাপী নামে৷ চালুক্য বংশের রাজা প্রথম পুলকেশী তাঁর রাজ্যের জন্য এক নয়া রাজধানী গড়ে তুলেছিলেন৷ সেটিই বাতাপী, বর্তমানে যা বাদামী৷ এ জায়গা বিখ্যাত পাথর খোদাইয়ের শিল্পের জন্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাথর খোদাই শিল্পে ভারতীয় শিল্পীরা যে কী মাত্রায় দক্ষ ছিলেন এই বাদামী তার প্রমাণ৷ অগ্যস্ত্য লেকের তীরে একাধিক মন্দির আছে৷ এগুলি মূলত গুহামন্দির৷ প্রথম পুলকেশীর পুত্র কীর্তিবর্মনের আমলে তৈরি হয় চারটি গুহামন্দির৷ একটি শিবমন্দির, দুটি বিষ্ণুমন্দির৷ চতুর্থটি ছিল জৈনদের মন্দির৷ অপর একটি গুহামন্দিরের খোঁজ মেলে, তবে সেটি প্রাকৃতিকভাবে তৈরি বলেই জানা যায়৷ এটি বৌদ্ধদের মন্দির বলেই পরিচিত৷

মন্দিরগুলির শিল্পে ছিল অদ্ভুত এক সম্মিলন৷ দক্ষিণ ভারতীয় দ্রাবিড়িয়ান শিল্পের সঙ্গে, উত্তর ভারতের ইন্দো-আর্য মিলিত নাগারা শিল্পের মিশ্রণে গড়ে উঠেছিল এই বিশেষ বাদামী শিল্প৷ পরবর্তীকালে যা পর্যটকদের পাশাপাশি ইতিহাসবিদদেরও অন্যতম আকর্ষণের৷ কেননা শিল্পের এই মিশ্রণেই আছে ইতিহাসের উপাদান৷ জনপদের উত্থান, তার বিবর্তন ধরা থাকে শিল্পে৷ আর একাধিক শিল্পে মিশে যে সংহতির কথা বলে, তাই আসলে খোঁজ দেয় ভারতবর্ষের গূঢ় চেতনার৷ গুহামন্দিরের অন্দরসজ্জার মুক্ত মণ্ডপ থেকে মহা মণ্ডপের গঠন, পাথর খোদাইয়ের বৈশিষ্ট আজও টেনে রেখেছে দর্শকের৷

এই গুহামন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল অতীত লিপি৷ পাথরের গায়ে কখনও বা দেবতাদের মূর্তির নীচে খোদাই করা আছে লিপি৷ ষষ্ঠ শতকের এই লিপিগুলি থেকে উদ্ধার হয়েছে চালুক্যদের বিজয়কাহিনী থেকে সমসময়ের বহু তথ্য৷ ইতিহাসবিদদের কাছে যা ইতিহাস পুনরুদ্ধারের বিশ্বস্ত দলিল৷ সুতরাং কিছুটা সময় যদি অতীত ভারতে হারিয়ে যেতে ইচ্ছে হয়, তবে এই গুহামন্দিরগুলোই হোক ঠিকানা৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.