Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

অশান্ত মনের ক্ষণিকের শান্তির ঠাঁই সিকিপ

রংগিতের এই তীরে কাটিয়ে আসুন কয়েকটা দিন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৬, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০১৬, ২০:০০

options
link
অশান্ত মনের ক্ষণিকের শান্তির ঠাঁই সিকিপ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একঘেয়ে জীবন যখন মানে না আর মন৷ তখনই বাঙালি খোঁজে নির্জনতার শান্তি৷ ব্যস্ত শহরকে পিছনে ফেলে ছোটে পাহাড়ের নেশায়৷ বাঙালির এই চাহিদা পূরণের আদর্শ ঠিকানা সিকিপ৷ সিকিমের দক্ষিণে এই ছোট্ট পাহাড়ি গ্রাম আপনার অশান্ত মনকে দেবে ক্ষণিকের শান্তির ঠাঁই৷

1272872414kalimpong

Advertisement

কী দেখবেন –

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
  • গ্রামের পাশেই একেবেঁকে চলেছে খরস্রোতা রংগিত নদী৷ রয়েছে ‘রিভার রাফ্টিং’-এর ব্যবস্থা৷
  • অলস সময় কাটাতে চাইলে ‘রাফ্টিং’ বাদ দিয়ে ক্যাম্প খাটিয়ে পাহাড়ি নদীতে মাছ ধরার সাধপূরণ করতে পারেন৷
  • চাইলে বেড়িয়ে আসতে পারেন কাছের টেমি টি গার্ডেনে৷
  • জনপ্রিয় জোরেথাং-এর দূরত্বও সিকিপ থেকে এমন কিছু দূরে নয়৷
  • আর রংগিত নদীর উপরে সুন্দর ব্রিজটি দেখতে ভুলবেন না৷
  • চাইলে পাহাড়ি গ্রামটিও ঘুরে দেখে আসতে পারেন৷ ছোট-ছোট ঝরনা, বৌদ্ধ নিদর্শন, অর্কিডের সারি আপনার মনে ধরতে বাধ্য৷

temi-tea-garden

কীভাবে যাবেন –

  • গ্যাংটক থেকে সিকিপ যেতে ৫ ঘণ্টা সময় লাগে৷ সেখান থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়৷
  • দার্জিলিং কিংবা শিলিগুড়ি থেকে যেতে চাইলে জোরেথাং হয়ে ঘুরে যেতে হয়৷

কোথায় থাকবেন –

পর্যটকদের কাছে এখনও অনেকটাই অজানা সিকিমের দক্ষিণ প্রান্তের এই সৌন্দর্য৷ তাই সেভাবে হোটেল বা বাংলো গড়ে ওঠেনি৷ থাকতে হলে ক্যাম্প ও হোম স্টেই ভরসা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

untitled-1

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.