সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শঙ্করদা৷ না না, কোনও দাদার কথা বলছি না৷ বলছি সেই ঠিকানার নাম, যেখানে প্রকৃতি নিজের আলতো পরশে শরতের আবহাওয়াকে আরও মোহময়ী করে তুলেছে৷ ঝাড়খণ্ডের এই ছোট্ট আদিবাসী গ্রামটি কলকাতা থেকে মাত্র কয়েকঘণ্টার দূরত্বে অবস্থিত৷

Advertisement
কী দেখবেন –
- মাটির কাছে যাঁরা থাকতে ভালবাসেন, তাঁদের কাছে আদর্শ স্থান শঙ্করদা৷
- পাহাড়ভাঙা পাহাড়ের কাছে এখানকার ইকো রিসর্টে সকাল হবে সবুজের রাজত্বে৷
- মাত্র সাত কিলোমিটার দূরে আছে রুক্মিনী মন্দির৷
- পাশেই রয়েছে চান্দির বাঁধ ও ডিমনা লেক৷
- ভাগ্য ভাল থাকলে দলমার জঙ্গলে বুনোহাতির দেখাও পেতে পারেন৷
- আর অবশ্যই কাছের আদিবাসী গ্রামে ঘুরে আসতে ভুলবেন না৷ চাইলে মাদলের তালে গ্রামবাসীদের সঙ্গে কোমর দুলিয়েও নিতে পারেন৷

কীভাবে যাবেন –
ট্রেন ধরে পৌঁছতে হবে টাটানগর৷ সেখান থেকে শঙ্করদা ১৫ কিলোমিটার পথ৷ গাড়ি, অটোরিকশা দুইই পেয়ে যাবেন৷ জামশেদপুর থেকেও গাড়ি পাওয়া যায়৷

কোথায় থাকবেন –
শঙ্করদায় গেলে ইকো রিসর্ট বুক করেই যাবেন৷ পুকুর ও গাছগাছালিতে সাজানো এই থাকার জায়গা আপনার মন কাড়তে বাধ্য৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন