Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রাম

সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৫:৩৮

options
link
প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রাম zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে আট হাজার ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম রিশপ৷ পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম রিশপ৷

কী ভাবে যাবেন, কোথায় থাকবেন—

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি৷ সেখান থেকে ১১০ কিলোমিটার দূরে রিশপ যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে যাওয়াই শ্রেয়৷ রিশপে থাকবার জন্য বিভিন্ন মানের এবং বাজেটের হোটেল আছে৷

rishop2

কী দেখবেন—

পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে৷ রিশপকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাব্রু, সিনিয়ালচু, পান্ডিম—সহ নানান শৃঙ্গ৷ সারা রিশপে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে৷ জঙ্গলের মধ্যে ট্রেক করে যেতে পারেন দেড় কিলোমিটার দূরের টিফিনদাঁড়া ভিউপয়েন্ট৷ সান্দাকফু-র পর রিশপের টিফিনদাঁড়া হল পশ্চিমবঙ্গের উচ্চতম ভিউ পয়েন্ট৷ এখান থেকে সূর্যোদয়, সূর্যান্ত দেখার অভিজ্ঞতা ভোলার নয়৷ পাখি দেখা-পাখির ছবি তোলার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম সেরা গন্তব্য হল রিশপ৷  গোটা গ্রাম ঘুরে বেরালেই চোখে পড়বে জার্ক সাইডেড ফ্ল্যাই ক্যাচার, ভার্ডিটার ফ্ল্যাইক্যাচার, গ্রিন ব্যাকেট টিট, রুফাস সিবিয়া প্রভৃতি নানা চেনা-অচেনা পাখি৷ নেওড়াভ্যালি জাতীয় উদ্যান সংলগ্ন এই গ্রামের চারিদিকে জঙ্গল৷ মাঝেমধ্যেই সবুজ উপত্যকায় এসে আটকে পড়ে মেঘ৷ তখন গোটা উপত্যকা জুড়ে চলে মেঘ-রোদ্দুরের খেলা৷ বর্ষা এবং শীতকাল এড়িয়ে যেকোনও সময়ই যাওয়া যেতে পারে রিশপ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.