Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রাতের খাবার খেয়ে এঁটো বাসন ফেলে রাখেন রাতভর? সর্বনাশ!

অন্তত এটুকু তো করতেই পারেন...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০১৭, ১৪:৪৬

options
link
রাতের খাবার খেয়ে এঁটো বাসন ফেলে রাখেন রাতভর? সর্বনাশ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কশুধুমাত্র আপনার শোওয়ার ঘর বা বসার ঘরখানাই পরিষ্কার রাখলে হবে না! রান্নাঘরটার দিকেও তো খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র বলে, রান্নাঘর বা রান্না খাবার সংক্রান্ত এমন অনেক জিনিস আছে, যার উপর নির্ভর করে আপনার পরিবারের আর্থিক স্বচ্ছলতা, স্বাস্থ্য-সমৃদ্ধি। আজ থেকে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি…

১. এঁটো বাসন সারারাত একদম ফেলে রাখবেন না। এটা অত্যন্ত খারাপ একটা লক্ষণ। এর কারণে গৃহে অর্থ সমস্যা হতে পারে। একান্তই যদি রাতে বাসন মাজতে না পারেন অন্তত জল দিয়ে ধুয়ে রাখুন। এটুকু তো করতেই পারবেন না কি!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. সূর্যাস্তের সময় কাউকে দুধ বা দই খেতে দেবেন না। এমনকি এই সময় কারও হাতে পেঁয়াজ দেওয়াও খারাপ।

[ঘন ঘন লিপ বাম তো লাগাচ্ছেন, কী ক্ষতি করছেন জানেন?]

৩. দেনার হাত থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে শোওয়ার সময় রান্নাঘরে এক বালতি জল ভরে রেখে দিন।

৪. জায়গার অভাবে হোক বা নেহাত কুঁড়েমির কারণে, অনেকেই আজকাল বিছানায় বসেই খাবার খান। এটা কিন্তু খুব খারাপ জিনিস। সংসারে অশান্তির কারণ হতে পারে বিছানায় বসে খাবার খাওয়া। পাশাপাশি দেনার দায়ে ডুবতে হতে পারে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে।

[যৌনতার সময় মাথায় ঘোরে প্রাক্তন প্রেমিকের মুখ!]

৫. রান্নাঘরে কখনও নোংরা জমিয়ে রেখে দেবেন না। অত্যন্ত অস্বাস্থ্যকর বিষয়। অসুস্থ হয়ে পড়তে পারে আপনার পরিবারের কোনও সদস্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.