Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের

এয়ারটেলের পর এবার তাই অবিশ্বাস্য অফার নিয়ে এল ভোডাফোনও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ০৯:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ০৯:৩০

options
link
জিওকে টেক্কা দিতে এবার অবিশ্বাস্য অফার ভোডাফোনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিওর ‘ডেটাগিরি’ নিয়ে গোড়া থেকেই অসন্তোষ ছিল বিভিন্ন টেলিকম অপারেটরগুলির মধ্যে৷ বিনামূল্যে জিও’র পরিষেবা শেষ হওয়ার পরই তাই গ্রাহক টানতে কোমর বেঁধে লেগেছে সংস্থাগুলি৷ এয়ারটেলের পর এবার তাই অবিশ্বাস্য অফার নিয়ে এল ভোডাফোনও৷

বিনামূল্যে পরিষেবার পর চালু হয়েছে জিও প্রাইম৷ যেখানে ৩০৩ টাকায় আনলিমিটেড কল ও এসএমএসের সুবিধা পাওয়া যাবে৷ সেইসঙ্গে প্রতিদিন মিলবে ১ জিবি ফোরজিবি ডেটা৷ নয়া অফারে ভোডাফোনের তরফেও ঠিক তাই দেওয়া হচ্ছে ৩৪৬ টাকায়৷ তবে একটি বাড়তি সুবিধাও আছে৷ জিও’র ক্ষেত্রে শুধু প্রাইম সাবস্ক্রাইবাররাই এই অফারের সুবিধা পাবেন৷ কিন্তু ভোডাফোন গ্রাহকদের সেরকম কোনও বাধ্যবাধকতা থাকছে না৷ যে কেউ এই অফার পেতে পারেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জিও’র নন প্রাইম গ্রাহকরা ৩০৩ টাকার প্যাকেজে আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন মাসে ২.৫ জিবি ফোরজি ডেটা৷ সেক্ষেত্রে একই টাকায় অনেক লাভজনক হচ্ছে ভোডাফোনের অফার৷ এই অফার প্যাক যাঁরা এই মুহূর্তেই চালু করবেন, তাঁদের আরও কিছু বাড়তি সুবিধা দিচ্ছে ভোডাফোন৷ ফলে আপাতভাবে জিও প্রাইমের থেকে ৪৩ টাকা বেশি খরচ হলেও আসলে লাভজনকই হচ্ছে এই অফার৷

OMG! জিওকে টেক্কা দিতে অবিশ্বাস্য ডেটা অফার দিচ্ছে এয়ারটেল

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.