Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

এবার হোয়াটসঅ্যাপ পড়ে দেবে আপনার মেসেজ!

নতুন এই ফিচারে থাকবে একটি ‘স্পিক’ অপশন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ২০:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০১৬, ২০:১২

options
link
এবার হোয়াটসঅ্যাপ পড়ে দেবে আপনার মেসেজ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজে ভীষণ ব্যস্ত৷ হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ ঢুকছে, সেই মেসেজও দেখতে পাওয়া যাচ্ছে না৷ এতটাই ব্যস্ততা৷ কিন্তু এমন যদি হয়, হোয়াটসঅ্যাপে মেসেজও এল এবং সেই মেসেজ অ্যাপই পড়ে দিল আপনার জন্য? চোখে হয়তো দেখতে পেলেন না মেসেজটি, কিন্তু শুনে নিলেন বার্তাটি?

অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই বিষয়৷ জানা গিয়েছে, এমনই এক চোখ ধাঁধানো ফিচার নিয়ে হাজির হতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ নতুন এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে আসা বার্তা নাকি রীতিমতো গ্রাহকের জন্য পড়ে শোনাবে এই অ্যাপ৷ জানা গিয়েছে, নতুন এই ফিচারে থাকবে একটি ‘স্পিক’ অপশন৷ এই অপশনটিতে ক্লিক করলেই নাকি হোয়াটসঅ্যাপে আসা মেসেজ অ্যাপই পড়ে শুনিয়ে দেবে গ্রাহককে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও এই ফিচার নিয়ে প্রাথমিক পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ বর্তমানে কেবল আইফোনগুলিতেই মিলছে নতুন এই পরিষেবা৷ হোয়াটসঅ্যাপের এই বেটা ভার্সন পরীক্ষামূলকভাবে সফল হলে তবেই সকল গ্রাহকদের জন্য এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.