সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুকুর চুরির মতোই ঘটনা! ৬ হাজার কেজি ওজনের আস্ত ব্রিজ চুরি হয়ে গেল মুম্বইয়ে (Mumbai)। মাথায় হাত নির্মাণ সংস্থার। পশ্চিম শহরতলিতে বিরাট নর্দমার উপরে স্থাপন করা হয়েছিল ৯০ ফুট লম্বা একটি অস্থায়ী লোহার সেতু। সেটিই নাকি রাতারাতি হাওয়া হয়ে গিয়েছে। ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, বিরাট ব্রিজ চুরি কীভাবে সম্ভব?
বাঙুর নগর থানা জানিয়েছে, পশ্চিম মালাডে তৈরি করা হয়েছিল ওই ব্রিজ। বড় নর্দমার এক পাশ থেকে আরেক পাশে বিপুল সংখ্যক হাই ভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্যই অস্থায়ী ব্রিজটি তৈরি করা হয়। মাস কয়েক আগে সেখানে নতুন স্থায়ী ব্রিজ তৈরি হলে অস্থায়ী ব্রিজটিকে অন্য জায়গায় সরানো হয়। গত ২৬ জুন নির্মাণকারী সংস্থার লোকেরা দেখেন, চুরি গেছে সেই ব্রিজ। পুলিশ অভিযোগ দায়ের করেন তাঁরা।
[আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন