Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

লোকসভায় মোদিকে ভোট দিন, বিয়ের কার্ডে আজব আরজি যুগলের

নেটদুনিয়ায় ভাইরাল এই বিয়ের কার্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৯, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৯, ২১:৪২

options
link
লোকসভায় মোদিকে ভোট দিন, বিয়ের কার্ডে আজব আরজি যুগলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি ভক্ত হয়তো একেই বলে। ধ্যান, জ্ঞান সবই মোদি। উঠতে বসতে জীবনের সর্বত্র মোদির প্রচার করাই কাজ সুরাটের এক ব্যবসায়ীর। কিন্তু তা বলে ছেলের বিয়েতেও মোদির প্রচার! ভাবতে অবাক লাগলেও এমনটাই করছেন এই ব্যবসায়ী।

ছেলের বিয়ের কার্ড ইতিমধ্যেই ছেপে ফেলেছেন এই ব্যবসায়ী। ছেলে দাভলের বিয়েতে আমন্ত্রিত বন্ধু এবং আত্মীয়দের কাছে তাঁদের একটাই অনুরোধ – কোনও উপহার আমাদের প্রয়োজন নেই, আপনারা লোকসভায় মোদিকে ভোট দিন। আবার গুজরাটের ভূমিপুত্রকে প্রধানমন্ত্রীর কুরসিতে বসান। বিয়েতে নবদম্পতিকে উপহার দেওয়াই দস্তুর।  শুভ পরিণয়ের সাক্ষী থাকতে নামী দামি উপহার নিয়েই হাজির হন অতিথিরা। নবদম্পতিকে আশীর্বাদ করতে জাঁকজমকই ভরসা আজকের সমাজের। কিন্তু এ কেমন উপহার চাইছেন এই যুগল, হতবাক নিমন্ত্রিতরা। অরুণ প্রসাদ নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের কার্ডটি ছড়িয়ে দেন। যা রীতিমতো ভাইরাল। এই প্রথম নয়, এর আগে এই একই কাণ্ড ঘটিয়েছিলেন ম্যাঙ্গালোরের এক মোদি ভক্তও। তিনি আবার নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্পের সুফলই ওই বিয়ের কার্ডে ছেপে দিয়েছিলেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়েতে উপহারের বদলে মরণোত্তর চক্ষুদান করুন, অতিথিদের আবেদন যুগলের]

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তাল ঠুকছে শাসক, বিরোধী দুই শিবিরই। দুই শিবিরের নেতাকর্মীরাই নিজেদের মতো করে দলের প্রচার করছেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানকে এভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করার ঘটনা রীতিমতো নজিরবিহীন। নেটিজেনরা অবশ্য এ নিয়ে বেশ রসিকতাই করছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[মৃত্যুর মুখ থেকে ফিরেই ফের সাপ উদ্ধারে ছুট পশুপ্রেমী চন্দনের]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.