Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ISRO

‘বাস্তবের নায়ককে পেয়ে গর্বিত’, ইন্ডিগোর উড়ানে অভিনব অভ্যর্থনা ISRO প্রধানকে

হৃদয়স্পর্শী মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এক বিমানসেবিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৩, ১৭:৩৮

options
link
‘বাস্তবের নায়ককে পেয়ে গর্বিত’, ইন্ডিগোর উড়ানে অভিনব অভ্যর্থনা ISRO প্রধানকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ আগস্ট চাঁদের মাটি ছুঁয়েছে ভারত। তারচেয়ে বড় কথা, বিশ্বের প্রথম দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠের রহস্যময় দক্ষিণ মেরুতে নেমেছে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। মহাকাশ গবেষণায় যুগান্তকারী সাফল্যে গর্বিত গোটা দেশ। কুর্নিশ জানাচ্ছে দুনিয়া। নেপথ্যে ভারতের বিজ্ঞানীরা। যে মেধাবী দলটির নেতৃত্ব ছিলেন ইসরো (ISRO) প্রধান এস সোমনাথ (S Somanath)। সম্প্রতি বিমান সংস্থা ইন্ডিগোর (Indigo Airlines) উড়ানে উষ্ণ অভ্যর্থনা পেলেন তিনি। হৃদয়স্পর্শী মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেন এক বিমানসেবিকা। যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেছিলেন পূজা শাহ নামের এক বিমানসেবিকা। সেখানে দেখা গিয়েছে, এস সোমনাথকে নিয়ে গর্বিত ঘোষণা করছেন এক বিমানসেবিকা। বলা হয়, “আমি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের উপস্থিতি ঘোষণা করে আনন্দিত। তিনি আজ আমাদের বিমান সংস্থার উড়ানে উঠেছেন। মিস্টার সোমনাথ এবং তাঁর দলের জন্য বড় করতালি। আপনাকে উড়ানে পেয়ে গর্বিত আমরা। ভারতকে গর্বিত করার জন্যছ আপনাকে ও আপনার টিমকে অভিন্দন।” ঘোষণা শেষে বিমানের অন্য যাত্রীরা করতালি দিয়ে ইসরো প্রধানকে অভিনন্দন জানান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Shah (@freebird_pooja)

[আরও পড়ুন: বাইডেনের নিরাপত্তায় বাড়তি নজর, দিল্লির হোটেলে তৈরি হচ্ছে বিশেষ লিফট!]

ভাইরাল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইসরোর চেয়ারম্যান মিস্টার এস সোমনাথ। আমাদের উড়ানে এস সোমানাথকে অভ্যর্থনা জানাতে পেরে গর্ব বোধ করছি। নিজেদের ফ্লাইটে এমন ‘নায়কদের’ পাওয়া সবসময়ই আনন্দের। নেটিজেনদের পছন্দ হয়েছে এই ভিডিও। 

[আরও পড়ুন: হিন্দু যুবকের সঙ্গে বন্ধুত্ব কীসের? আহমেদাবাদে মুসলিম তরুণীকে হেনস্তা, মারধর পুরুষ সঙ্গীকে

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.