Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bengaluru

জুতো কিনতে কিনতেও অনলাইন মিটিং তরুণীর! ‘টাইম ইস মানি’র চরম রূপ দেখল বেঙ্গালুরু

ওয়ার্ক ফ্রম হোমের কদর্য চেহারা, বলছে নেটপাড়া একাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ১৯:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৪, ১৯:০১

options
link
জুতো কিনতে কিনতেও অনলাইন মিটিং তরুণীর! ‘টাইম ইস মানি’র চরম রূপ দেখল বেঙ্গালুরু zoom
ছবি: সংগৃহীত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইম ইস মানি’। প্রতি মুহূর্তে এই সত্য প্রমাণ করে এই যুগটা। আরও বেশি উপার্জনের আকাঙ্ক্ষায় কর্মব্যস্ততার সীমা নেই। ঘুম-নাওয়া-খাওয়া পর্যন্ত শিকেয় উঠেছে। দোসর হয়েছে মোবাইল ফোন তথা ইন্টারনেট। ঘরে থাকলেও অফিস থেকে রেহাই কর্মীকুলের। অনেকরই বক্তব্য, বিজ্ঞানের মতোই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নিয়ে নিবন্ধ রচনাতেও প্রশ্ন তোলা যেতে পারে-আশীর্বাদ না অভিশাপ। এই দ্বন্দ্বের চরম রূপ দেখা গেল দেশের দক্ষিণ প্রান্তের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরুতে (Bengaluru)। সেখান জুতোর দোকানে পছন্দের পাদুকাজোড়া কিনতে কিনতেই অফিস মিটিং সারতে দেখা গেল জনৈক ল্যাপটপধারী ললনাকে! সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

কার্তিক ভাস্কর নামের এক ব্যক্তি নিজের এক্স অ্যাকাউন্টে চমকে দেওয়া ছবি পোস্ট করেন। ক্যাপশানে তিনি লিখেছেন, “আজ একজনকে দেখলাম জুতো কিনতে কিনতে ল্যাপটপে টিম মিটিং করছেন।” ছবিটিতে দেখা গিয়েছে, এক তরুণী ডান হাতে একটি ল্য়াপটপ ধরে আছেন। সেই অবস্থায় জুতোর দোকানের একটি ব়্যাকের সামনে। সেই ব়্যাকে নানা ডিজাইনের জুতো রয়েছে। জুতোর দিকেই তাকিয়ে আছেন তরুণী। এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেটদুনিয়ায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ‘আমর জন্ম বায়োলজিক্যাল নয়’, নিজেকে ‘ঈশ্বরের দূত’ বললেন মোদি! পালটা কংগ্রেসের]

একদল যখন ঘটনাটিকে হালকা চালে দেখছেন, মজাও করছেন। অন্য দলের বক্তব্য, এটা আদতে দুঃখজনক পরিস্থিতি। তাদের মতে, মাত্রাছাড়া কর্মব্যস্ততাই দুঃখজনক জীবন যাপনের দিকে ঠেলে দিচ্ছে আমাদের। কেউ কেউ অবশ্য বলছেন, অফিসের মিটিং আর জুতো কেনা দুই কাজ একটি মোবাইল ফোনেই সারা জেতো। এক নেটিজেনের বক্তব্য, এই ঘটনা ওয়ার্ক ফ্রম হোমের চরম পরিণতি। এই পরিস্থিতি যাতে করে না হয় তার জন্যই বেশ কিছু সংস্থা ওয়ার্ক ফ্রম তুলে দিতে চায়। মোদ্দা কথা, এটাই হয়তো একবিংশ শতাব্দী চরিত্র। যাকে এক কথায় বলা যায়- ‘টাইম ইস মানি’। যে যাপনে সুখ থাকলেও শান্তি বহুদিন হল ঘরছাড়া।

 

[আরও পড়ুন: পাঞ্জাবে মোদির সভায় কৃষক বিক্ষোভের ছায়া! আশঙ্কায় সন্ত্রস্ত বিজেপি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.