Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাবা গো বাবা! যৌন কুকীর্তিতে কম যান না এই ‘বাবা’রাও

স্বঘোষিত বাবাদের কীর্তি জানলে অবাক হবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৪:৫৮

options
link
বাবা গো বাবা! যৌন কুকীর্তিতে কম যান না এই ‘বাবা’রাও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বঘোষিত ধর্মগুরু। প্রতাপ প্রতিপত্তিতে রীতিমতো বাদশাহী মেজাজ। এহেন ধর্মগুরুই ফেঁসেছেন ধর্ষণ কাণ্ডে। তাঁর অগণিত ভক্ত তা মানতে নারাজ। বাবা কোনও খারাপ কাজ করতেই পারেন না। যদিও আদালত রাম রহিমকে দোষীই সাব্যস্ত করেছে। তবে তিনি শুধু একা নন। স্বঘোষিত এরকম বেশ কয়েকজন বাবা আছেন, যাঁদের কুকীর্তি চমকে দেওয়ার মতো।

আসারাম বাপু

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ নাম দেশবাসী আজও ভুলে যায়নি। একইরকম প্রতাপ। বিশাল ক্ষমতার অধিকারী। ২০১৩ সালে ঝুলি থেকে বেড়াল বেরলো। জানা গেল, বাবা জড়িয়েছেন এক যৌন কেলেঙ্কারিতে। জল গড়াল আদালতে। এখনও বাবা গারদের ওপারেই।

asaram-bapu

স্বামী নিত্যানন্দ

ইনিও স্বঘোষিত ধর্মগুরু।২০১০ সালে টিভির পর্দায় ফাঁস হয় তাঁর কীর্তিকলাপ। এক অভিনেত্রীর সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখা যায় বাবাকে। সে ফুটেজ সম্প্রচারিত হতেই হুলস্থূল। সিআইডি তদন্তের মুখোমুখি হতে হয়েছিল বাবাকে। সেবারও বাবার গ্রেপ্তারিতে ভক্তকূল আকুল হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।

Swami-Nithyananda

স্বয়ম্ভূ বাবা শিব দ্বিবেদী

এই বাবার গুণও কম নয়। কেউ কেউ আবার বলতেন সন্ত স্বামী ভীমানন্দ। মহারাজ চিত্রকূটওয়ালে নামেও পরিচিত ছিলেন। রীতিমতো সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগ উঠেছিল এই বাবার নামে। দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ichhadhari-baba_082313114043
বিক্রম চৌধুরী

হট যোগ বিখ্যাত হয়েছিল এঁর কল্যাণেই। একাধিক যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাঁর নামে।

Bikram-Choudhury-Details

স্বামী ওম

টেলিভিশন শো বিগ বসের কল্যাণে এ নাম অনেকেরই জানা। নগ্ন কন্যাকে যোগ গুণ ইনি প্রকাশ্যেই শিখিয়েছেন। ভাইরালও হয়েছিল সে ভিডিও।  কিছুদিন আগে আবার নিজের কাণ্ডকারখানার জন্য মহিলাদের হাতে মারধরও খেয়েছেন ইনি। তবে স্বঘোষিত বাবাজি শোধরাননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

Om-Swami-2-1-500x296

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.