Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

নিজের নাম RV155677820 রাখতে চাইছেন এই ব্যক্তি, কেন জানেন?  

জানলে অবাক হবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৯, ১৯:০৬

options
link
নিজের নাম RV155677820 রাখতে চাইছেন এই ব্যক্তি, কেন জানেন?   zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিল্লা নম্বর ৭৮৬’। কুলি সিনেমায় এটাই ছিল বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর পরিচয়। এবার আরও একধাপ এগিয়ে গিয়েছেন আহমেদাবাদের এক অটোচালক। পিতৃদত্ত নাম পালটে ‘RV155677820’ নাম নেওয়ার জন্য বিস্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

[ভারতে কেমব্রিজ অ্যানালিটিকার গ্রাহক কারা? তরজায় বিজেপি-কংগ্রেস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুনতে খুবই অদ্ভুত লাগলেও রাজবীর উপাধ্যায়ের কাহিনী কোনও সিনেমার থেকে কম নয়। ২০১৫ সাল থেকেই নিজের নাম পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছেন আহমেদাবাদের ওই ব্যক্তি। কয়েদিন আগেই ‘রাজবীর’ নাম পালটে নয়া নাম ‘RV155677820’ পাওয়ার অন্য রাজকোটের গেজেট অফিসে আবেদন জানান তিনি। তবে তাঁর আবেদন গ্রাহ্য হয়নি। এমন নাম দেওয়া বা নথিভুক্ত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন গেজেট অফিসার। তবে এতেও মোটেই বিচলিত নন তিনি। পছন্দের নাম পেতে এবার হাই কোর্ট যাওয়ার জন্য প্রস্তুত করছেন ওই অটোচালক

তা কেন এই অদ্ভুত বায়না করছেন ওই অটোচালক? ‘RV155677820’নামটির মধ্যে কি কোনও বিশেষত্ব রয়েছে? এই প্রশ্নগুলির  উত্তরে বছর চৌত্রিশের রাজবীর জানান, তিনি একজন নাস্তিক। ধর্মে বা ঈশ্বরে বিশ্বাস নেই তাঁর। তিনি মনে করেন পিতৃদত্ত নাম ধর্ম ও বর্ণের পরিচয় বহন করে। সেটা তিনি চান না। তাই নামের বদলে সংখ্যা বেছে নিয়েছেন তিনি। এমনকি বিভিন্ন শংসাপত্রে তার ধর্ম নাস্তিক বলে উল্লেখ করতে চান তিনি। তাই প্রথাগত নামের থেকে সরে স্কুল পাশের শংসাপত্রের রোল নম্বরটিকেও নাম করতে চাইছেন ওই অটোচালক।

তবে নাম পরিবর্তন করতে গিয়ে তাঁকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে। ২০১৭- মে মাসে আহমেদাবাদের জেলাশাসকের কাছে নয়া নামের আবেদন জানান রাজবীর। সেখান থেকে তাঁকে গেজেট অফিসারের কাছে যেতে বলা হয়। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তাই এবার গুজরাট হাই কোর্টে যাওয়ার কথা ভাবছেন তিনি। রাজবীর জানান, ‘গুজরাট ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাকট’কে চ্যালেঞ্জ জানাবেন তিনি। ওই আইনের নিজেকে ‘নাস্তিক’ বলে ঘোষণা করার কোনও পন্থা নেই। সব মিলিয়ে এই মুহূর্তে নাম নিয়ে জেরবার রাজবীর। তাঁর এই নজিরবিহীন পদক্ষেপ প্রথাগত আইন বা দৃষ্টিভঙ্গিতে কি আদৌ কোনও পরিবর্তন আনবে তা সময়ই বলবে।

[আরও এক নীরব মোদি, ১৪টি ব্যাংক থেকে ৮২৪ কোটি ঋণ নিয়ে পলাতক কনিষ্ক কর্তা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.