Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Indian Artist

পেন্টিংয়ের দাম ৬১.৮ কোটি টাকা! রেকর্ড গড়ল ভারতীয় মহিলা শিল্পীর চিত্রকলা

'দ্য স্টোরি টেলার' সম্প্রতি বিক্রি হয়েছে এই রেকর্ড দামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৪:১৩

options
link
পেন্টিংয়ের দাম ৬১.৮ কোটি টাকা! রেকর্ড গড়ল ভারতীয় মহিলা শিল্পীর চিত্রকলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা পেন্টিং। যার মূল্য ৬১ কোটি ৮০ লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিপুল দামেই বিক্রি হল পেন্টিংটি। এর আগে কখনও ভারতীয় চিত্রশিল্প এই বিপুল দামে বিক্রি হয়নি। তাই এক ছবিতেই তৈরি হল রেকর্ড।

প্রয়াত শিখ-হাঙ্গেরিয়ান শিল্পী অমৃতা শেরগিলের শিল্প ‘দ্য স্টোরি টেলার’ সম্প্রতি বিক্রি হয়েছে এই রেকর্ড দামে। ১৯৩৭ সালের পেন্টিংটি বিশ্বদরবারে নিলামে তোলা হয়েছিল। আর তাতেই তার দাম উঠল প্রায় ৬২ কোটি টাকা। এই ওয়েল পেন্টিংটি ভেঙে দিয়েছে দেশের পুরনো রেকর্ড। চলতি মাসের শুরুতেই সৈয়দ হায়দার রাজার ‘জেস্টেশন’ পেন্টিংটি বিক্রি হয়েছিল ৫১ কোটি ৭০ লক্ষ টাকায়। তার ১০ দিন কাটতে না কাটতেই শনিবার তৈরি হল নয়া রেকর্ড। ‘দ্য স্টোরি টেলার’ পেন্টিংয়ের মূল্য উঠল ৬১.৮০ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাড়িতে ঢুকে গৃহবধূর ‘শ্লীলতাহানি’, বিজেপি নেতাকে গণপিটুনি প্রতিবেশীদের]

দিল্লিতে বসেছিল নিলামের আসর। স্যাফ্রোনাট সেলে বিক্রি হয় সেই পেন্টিং। এই সংস্থার সিইও জানান, এটি অমৃতা শেরগিলের অন্যতম সেরা কাজ। পেন্টিংয়ের নিলামের দুনিয়ায় অনন্য নজির গড়লেন তিনি।

১৯৪১ সালে প্রয়াত হন অমৃতা শেরগিল। ভারতীয় মহিলা শিল্পীদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য তাঁর নাম। ২০০৬ সালে তাঁর ‘ভিলেজ গ্রুপ’ পেন্টিংটিও সাড়া ফেলেছিল। ৬.৯ কোটিতে বিক্রি হয়েছিল সেই পেন্টিং। যা সেই সময় ছিল রেকর্ড। আর এবার বিশ্বদরবারে ভারতীয় শিল্পকর্ম রেকর্ড অঙ্কে বিক্রি হল।

[আরও পড়ুন: বিশেষ অধিবেশনের ভাষণে নেহরু স্তুতি মোদির, প্রশংসা শাস্ত্রী-ইন্দিরা-মনমোহনেরও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.