Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

শৌচকর্মে ব্যস্ত চালক, গঙ্গাবক্ষে তলিয়ে গেল ট্যাক্সি

বোঝ কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩, ২০১৮, ২১:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩, ২০১৮, ২১:৪৪

options
link
শৌচকর্মে ব্যস্ত চালক, গঙ্গাবক্ষে তলিয়ে গেল ট্যাক্সি zoom

অর্ণব আইচ: প্রত্যেকদিনের মতো, সোমবার সকালেও গঙ্গার পাশ্বর্বর্তী স্থানে শৌচকর্ম সারতে গিয়েছিলেন সন্তোষ কুমার যাদব৷ তাঁর ট্যাক্সিটা দাঁড় করানো ছিল গঙ্গার ধারে৷ মনের সুখে প্রাতঃকর্ম সেরে ঘাটে এসে চক্ষু চড়কগাছ হয়ে যায় পেশায় ট্যাক্সিচালক সন্তোষ বাবুর৷ হাউমাউ করে কান্না জুড়ে দিলেন তিনি৷ কারণ, তাঁর ট্যাক্সিটি খোয়া গিয়েছে।না, কোনও চোর বা দুষ্কৃতী চুরি করেনি ট্যাক্সিটি, সন্তোষবাবু দেখলেন চোখের সামনেই তাঁর অতি প্রিয় ট্যাক্সিটিকে গ্রাস করছে গঙ্গা৷ ধীরে ধীরে গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে তাঁর একমাত্র রুজিরুটির সংস্থান৷

[‘কলকাতাকে সবুজ করাই চ্যালেঞ্জ’, মেয়র হয়েই বার্তা ফিরহাদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার নিমতলা ঘাটে৷ সন্তোষ বাবু জানান, শৌচকর্ম সেরে গঙ্গার ঘাটে এসে তিনি দেখেন, উধাও হয়ে গিয়েছে তাঁর বাহনটি৷ ঠিক যে স্থানে সেটিকে তিনি রেখে গিয়েছিলেন, সেখানে আর নেই ট্যাক্সিটি৷ এরপরেই প্রিয় ট্যাক্সির খোঁজে কার্যত চিৎকার জুড়ে দেন তিনি৷ কিন্তু হঠাৎই তাঁর চোখ যায় গঙ্গার দিকে৷ তিনি দেখেন, গঙ্গায় জোয়ারের জল বাড়ার সঙ্গে সঙ্গে অতলে তলিয়ে যাচ্ছে তাঁর হলুদ যানটি৷ স্থানীয়রা বাসিন্দারা জানান, ওই ব্যক্তির চিৎকার শুনেই সেখানে এসে জড়ো হন তাঁরা৷ দেখেন, ততক্ষণে গঙ্গার মধ্যে নেমে পড়েছেন সন্তোষ বাবু৷ গাড়ির বোনেট ধরে সেটাকে উপরে তোলার মরিয়া চেষ্টা করছেন তিনি৷ কোনওক্রমে সন্তোষ বাবুকে পাড়ে তুলে, পুলিশে খবর দেন তাঁরাই৷

[হাই কোর্টে রথযাত্রা মামলার দ্রুত শুনানির আরজি বিজেপির]

জানা গিয়েছে, ঘটনার খবর পেয়েই সেখানে আসে নর্থ পোর্ট থানার পুলিশ৷ তাঁরা দেখেন, ট্যাক্সির নব্বই শতাংশ অংশ জলের তলায় চলে গিয়েছে৷ এরপর তাঁরাই খবর দেন পুরসভার কর্মীদের৷ মোটা দড়ির সাহায্যে, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অবশেষ ট্যাক্সিটিকে উপরে তোলেন তাঁরা৷ ‘জলে-মানুষে টানাটানি’তে অবশেষে উদ্ধার হয় ট্যাক্সিটি৷ পেট চালানোর একমাত্র হাতিয়ারকে আবারও ফিরে পেয়ে স্বভাবতই খুশি সন্তোষ বাবু৷ হাসি ফোটে তাঁর মুখে৷

[সচেতনতা বাড়াতে ডাস্টবিন সেজে গ্রামে গ্রামে ঘুরছেন ‘প্লাস্টিক ম্যান’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.