Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mummy

খাবারের প্যাকেটে মমি! ধরা পড়ে যুবকের দাবি, ‘ও আমার প্রেমিকা’

'ও আমার সঙ্গেই শোয়', দাবি 'প্রেমিক' যুবকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৩, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৩, ১৬:৩৫

options
link
খাবারের প্যাকেটে মমি! ধরা পড়ে যুবকের দাবি, ‘ও আমার প্রেমিকা’ zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেরুর (Peru) পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি মমি (Mummy)! যার বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে। কেন এমন ‘কাণ্ড’ করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, ওই মমি তাঁর ‘আধ্যাত্মিক প্রেমিকা’। তাই সেটির সঙ্গেই রীতিমতো ‘ঘর-সংসার’ করে বেড়াচ্ছিলেন তিনি। তাঁর এমন কথা শুনে তাজ্জব পুলিশ! আটক করা হয়েছে ২৬ বছরের ওই যুবককে।

জুলিও সিজার বার্মেজো নামের ওই যুবকের দাবি, তাঁর বাবা ৩০ বছর আগে মমিটি নিয়ে এসেছিলেন বাড়িতে। বার্মেজো একসময় লোকের বাড়িতে খাবার ডেলিভারির কাজ করতেন। সেই রকমই এক খাবার সরবরাহের আইসোথার্মাল ব্যাগের মধ্যেই তাঁর ‘বান্ধবী’ মমিকে নিয়ে ঘরে বেড়াতেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mummy
এই সেই মমি

[আরও পড়ুন: ৩ রাজ্যের ভোট মিটতেই অনেকটা বাড়ল রান্নার গ্যাসের মূল্য, জানুন বাংলায় কত দাম]

এবিষয়ে বলতে গিয়ে বার্মেজো জানাচ্ছেন, ‘জুয়ানিতা’ (এই নামেই ওই মমিকে ডাকেন তিনি) তাঁর প্রেমিকা। তাঁর কথায়, ”বাড়িতে ও সব সময় আমার ঘরেই থাকে। আমার সঙ্গেই ঘুমোয়ও।” সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এই ভালবাসার ‘কাহানি মে টুইস্ট’ও রয়েছে। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, ”ওটা জুয়ানিতা নয়, জুয়ান।” তাঁর দাবি, ওটা কোনও মহিলার মমি নয়। ৪৫ বছরের এক মধ্যবয়সি ব্যক্তির সংরক্ষিত মৃতদেহ!

[আরও পড়ুন: ১২২ বছরের উষ্ণতম ফেব্রুয়ারি এবারই, মার্চের শুরুতে ৩৫ ডিগ্রি ছাড়াবে কলকাতার তাপমাত্রা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.