Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Uttar Pradesh

ভাইরাল হয়েছিল প্যারাগ্লাইডিংয়ের ভিডিও, ‌ফের আকাশে উড়লেন সেই যুবক, এবার কী হল?‌

‘৫০০ টাকা নিয়ে নামিয়ে দে ভাই’, আগেরবার প্যারাগ্লাইডিং করতে গিয়ে এমনটাই বলেছিলেন বিপিন সাউ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২১, ১৭:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২১, ১৭:১৯

options
link
ভাইরাল হয়েছিল প্যারাগ্লাইডিংয়ের ভিডিও, ‌ফের আকাশে উড়লেন সেই যুবক, এবার কী হল?‌ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা বিপিন সাউকে মনে আছে?‌ ২০১৯-এ যাঁর প্যারাগ্লাইডিংয়ের একটি ভিডিও শিরোনামে উঠে এসেছিল। ভিডিওটিতে বিপিনকে বলতেও শোনা গিয়েছিল, ‘৫০০ টাকা নিয়ে নামিয়ে দে ভাই’। আর তারপরই সেটি রীতিমতো ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক মিমও ছড়ায়। সেই বিপিন আবারও প্যারাগ্লাইডিং করলেন। নতুন বছরে তাঁর সেই ভিডিও ভাইরালও হয়েছে।

প্যারাগ্লাইডিংয়ের শখ থাকলেও প্রথমবার তা করতে গিয়েই বিপাকে পড়েছিলেন বিপিন। উঁচুতে ওঠার পরই নামার জন্য কার্যত কাকুতি–মিনতি করতে থাকেন। কোনও অজানা ভীতিতে চিৎকার করে ওঠেন তিনি। নানা রকমের আওয়াজ বের হচ্ছিল তাঁর মুখ দিয়ে। বারবার ইনস্ট্রাকটরকে অনুরোধ করছিলেন তাঁকে নামিয়ে দিতে। চেঁচিয়ে বলেন, এখানে আসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। উড়ন্ত অবস্থায় ইনস্ট্রাকটরকে এটাও বলেন, “লাগলে দু’-পাঁচশো টাকা বেশি দেব, আমাকে নামিয়ে দে। আমি মরে যাব।” শেষপর্যন্ত অবশ্য মরতে হয়নি বিপিনকে। ইনস্ট্রাকটরের নির্দেশমতো অক্ষত অবস্থাতেই নামেন তিনি। পরবর্তীতে ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় হয়ে যান। এমনকী ‘‌রোডিজ’ শোয়ে অংশও নেন। সেখানেই জানিয়েছিলেন, নিজের এই ভয়কে দূর করবেনই। আর সেটা করেও দেখালেন শেষপর্যন্ত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কাউকেই ঠকাতে পারব না’, দুই প্রেমিকাকে খুশি করতে কী করলেন যুবক!]

নিজের ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর ১২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন বিপিন। কিন্তু সেটি দেখা শুরু করতেই অনেকে চমকে যান। কারণ তাতে দেখা যায়, ফের একবার প্যারাগ্লাইডিং করছেন‌‌ উত্তরপ্রদেশের এই বাসিন্দা। তবে চমক তখনও বাকি ছিল। আগেরবারের মতো এবার আর ভয় পাননি বিপিন। উলটে মাঝ আকাশে তাঁকে চা খেতেও দেখা যায়। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি বিপিন লেখেন, ‘‌‘রোডিজে যেটা‌ বলেছিলাম, সেটা এবার প্রমাণও করলাম। আমার ভয়ই আমার শক্তি। নিজের ভয়ের সম্মুখীন হতেই আমি আবারও প্যারাগ্লাইডিং করলাম।’‌’ ভিডিওটি পোস্ট করার পর এখন সেটি রীতিমতো ভাইরাল। প্রায় দু’‌লক্ষ মানু্ষ সেটি দেখে ফেলেছেন।

দেখুন ভিডিও:‌

 

[আরও পড়ুন: অবাক কাণ্ড! মাত্র ৪ মিনিটে দেড়শো দেশের রাজধানী-পতাকা চেনাল পাঁচ বছরের খুদে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.