Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
2 Rupees coin

পুরনো এই ২ টাকার কয়েনেই রাতারাতি হতে পারেন ধনী! জানুন কীভাবে

ওই বিশেষ কয়েনটির মূল্য ৫ লক্ষ টাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২১, ২০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২১, ২০:০০

options
link
পুরনো এই ২ টাকার কয়েনেই রাতারাতি হতে পারেন ধনী! জানুন কীভাবে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো দিনের কথা বললেই বয়স্ক মানুষরা মনে করিয়ে দেন, তাঁদের সময়ের সস্তা বাজারের কথা। সামান্য একটা ২ টাকার নোট নিয়ে গিয়েও যে ব্যাগভরতি বাজার আনা যেত সেই সব গল্প করতে দেখা যায় তাঁদের। আজকের দিনে একটি ২ টাকার নোট বা কয়েনের (2 rupee coin) প্রায় কোনও মূল্যই নেই। কিন্তু জানেন কি এই রকম একটি কয়েন আপনাকে রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক করে দিতে পারে!

কিন্তু কীভাবে? বলাই বাহুল্য, যে কোনও ২ টাকার কয়েন থাকলে হবে না। আপনার কাছে থাকতে হবে একটি বিশেষ কয়েন। ১৯৯৪ সালে তৈরি সেই কয়েনের পিছন দিকে ভারতের তেরঙা। এই বিশেষ কয়েনটির মূল্য Quickr ওয়েবসাইটে ৫ লক্ষ টাকা! কেবল এই কয়েনটিই নয়, এই ধরনের ওয়েবসাইটে আরও নানা ধরনের নোট বা কয়েনের বিনিময়ে মিলতে পারে প্রচুর টাকা। পরাধীন ভারতবর্ষের একটি এক টাকার রুপোর কয়েন, যেটিতে মহারানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে তা বিক্রি হয় ২ লক্ষ টাকায়। ১৯১৮ সালের একটি কয়েন, যেটিতে পঞ্চম জর্জের আমলের সেটি বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: স্রেফ পুরনো ফ্রিজ কিনে ৯৬ লক্ষ টাকা পেলেন যুবক! ব্যাপারটা কী?]

জেনে নিন কী করতে হবে-

  • Quickr.com-এ গিয়ে নাম নথিভুক্ত করে লগ ইন করুন।
  • তারপর আপনার কাছে থাকা কয়েনগুলির ছবি সেখানে আপলোড করুন।
  • আগ্রহী ক্রেতারা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন। তাঁদের সঙ্গে দরাদরি করে আপনি বাকি কাজটুকু সেরে ফেললেই লক্ষ্মীর আগমনের পথ সুগম হবে।

[আরও পড়ুন: Offbeat News: পতি পরমেশ্বর! মন্দির তৈরি করে প্রয়াত স্বামীর উপাসনায় এই মহিলা]

কেবল ওই ওয়েবসাইটই নয়, CoinBazzar ওয়েবসাইটেও নাম নথিভুক্ত করতে পারেন। নাম, ইমেল ও পুরো ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করানোর পরে সেখানে আপনার কাছে থাকা দুষ্প্রাপ্য় কয়েনের ছবি আপলোড করতে পারেন। তবে কিছু সতর্কতাও রয়েছে। সম্প্রতি আরবিআই সতর্কতা জারি করে জানিয়েছে অনলাইনে এইসব পুরনো কয়েন বা টাকার বিকিকিনি করার সময় প্রতারকের পাল্লায় না পড়তে। অনেকে জাল টাকাও আপলোড করে। বা অন্য ধরনের প্রতারণার ফাঁদ পাতে আরবিআইয়ের নাম বা লোগো ব্য়বহার করতে। তাই সকলকে এই ধরনের কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকতে আরজি জানিয়েছে আরবিআই।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.