Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Airpod

ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর দামি এয়ারপড গিলে ফেললেন তরুণী, তার পর যা ঘটল…

এক জামার পকেটে ছিল ওষুধ আর এয়ারপড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ২১:১৯

options
link
ভিটামিন ট্যাবলেট ভেবে স্বামীর দামি এয়ারপড গিলে ফেললেন তরুণী, তার পর যা ঘটল… zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুজনরা বারবার পরামর্শ দেন, হুটোপুটি নয়, কাজ করতে হবে ঠান্ডা মাথায়। যদিও সেকথা মনে থাকে না সব সময়। তার ফলও ভুগতে হয়। ব্যস্ত হয়ে ওষুধ খেতে গিয়ে যেমন বিপজ্জনক কাণ্ড করে বসলেন এক মার্কিন (America) তরুণী। ভিটমিন ট্যাবলেট ভেবে জল দিয়ে গিলে খেলেন স্বামীর দামি এয়ারপড (AirPod)। তার পর চরম ভোগান্তি!

আজব কাণ্ড করে বসেন ৫২ বছরের ট্যানা বার্কার। ঘটনার দিন বান্ধবীর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। কথা বলতে বলতে বাড়ি থেকে খানিক দূরে চলেও গিয়েছিলেন। হঠাৎই মনে পড়ে, আজ ভিটামিন ট্যাবলেট খেতে ভুলে গিয়েছেন। তবে কিনা ওষুধ ছিল জামার পকেটেই। সঙ্গে জলের বোতলও ছিল। অতএব, দেরি না করে এক জায়গায় দাঁড়িয়ে জল দিয়ে গিলে খান ওষুধ। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারেন বিরাট গোলমাল হয়েছে। ওষুধের বদলে স্বামীর বহুমূল্য এয়ারপড খেয়ে ফেলেছেন। ওষুধ আর এয়ারপড গুলিয়ে গেল কী করে?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তিন মাসে ১৭৯ শিশুর মৃত্যু, চরম অব্যবস্থা মহারাষ্ট্রের জেলা হাসপাতালে, কাঠগড়ায় সরকার]

যেহেতু স্বামীর এয়ারপড আর নিজের ওষুধ দুটোই সঙ্গে করে বেরিয়েছিলেন। রেখেছিলেন এক পকেটে। এর ফলেই হয় বিপত্তি। ভুল করে এয়ারপড জোরার একটিকে ওষুধ ভেবে গিলে ফেলেন। তার পর? বাড়ি ফিরে স্বামীকে ঘটনার কথা জানান ট্যানা। সব শুনে হাসিতে ফেটে পড়েন তিনি। যদিও এর ফলে কী হতে পারে ভেবে ভয় পাচ্ছিলেন যুগল। শেষ পর্যন্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সব শুনে চিকিৎসক জানান, শ্বাসনালিতে আটকায়নি যখন, তখন মলের সঙ্গে এয়ারপড বেরিয়ে যাবে বলেই আশা করা যায়।

[আরও পড়ুন: ভোটের মুখে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা খোদ ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর, আশঙ্কায় কাঁপছে কংগ্রেস]

বাস্তবেও তাই হয়। পরদিন মলের সঙ্গে বেরিয়ে আসে ট্যানার স্বামীর বহুমূল্য এয়ারপড। হাফ ছেড়ে বাঁচেন যুগল। সোশাল মিডিয়ায় সক্রিয় ট্যানা গোটা ঘটনা একটি টিকটক ভিডিওতে শেয়ার করেন ভক্তদের সঙ্গে। যা ভাইরাল হয়। সকলেই বলছেন এযাত্রায় বড় বাঁচা বেঁচেছেন। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.