একুশের ব়্যাম্পে শ্বেতশুভ্র সাজে রাজ-শ্রাবন্তী-জুন, ‘শো স্টপার’ ব্যতিক্রমী দেব! কারা নজর কাড়লেন?
‘ফ্যাশন মিটারে’ আভিজাত্য আর রুচির মেলবন্ধনে নজর কাড়লেন যাঁরা। দেখুন অ্যালবাম।
শ্বেতশুভ্র সাজে বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মেদিনীপুরের নতুন সাংসদ জুন মালিয়া, বিধায়ক লাভলি মৈত্র, 'মিঠাই' সৌমিতৃষা কুণ্ডু, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। 'ফ্যাশন মিটারে' দশে দশ শ্রাবন্তী। চিকনকারি কাজের ওড়না আর কালো রোদচশমায় বিশেষ করে নজর কাড়লেন শ্রাবন্তী। (ছবি- পিন্টু প্রধান)