এক তীর্থেই সব ৫১ সতীপীঠ দর্শন, তারাপীঠে তৈরি হচ্ছে নতুন মন্দির, মিলল ছাড়পত্র
রাজ্য পর্যটন দপ্তর থেকে এর জন্য ইতিমধ্যেই দু’কোটি টাকার উপর তহবিল পাঠিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য ২০১৭ জানুয়ারি মাসে এই ভাবনার অনুমোদন দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব দিয়েছিলাম। তিনি পর্যটনকে ভিত্তি করে বীরভূমের অর্থনীতিকে চাঙ্গা করতে সেই প্রস্তাবের সঙ্গে সঙ্গে ছাড়পত্র দিয়ে দেন। কিন্তু কেন্দ্রীয় সরকার জমির ছাড়পত্র দিতে পাঁচ বছর সময় লাগিয়ে দিল। নাহলে এতদিনে প্রকল্প তৈরি হয়ে যেত।’’
তারাপীঠ সতীপীঠ না হলেও তাকে কেন্দ্র করে সারাবছর পর্যটকদের ভিড় লেগে থাকে। সেজন্য তারাপীঠের কাছেই এই প্রকল্প করার পরিকল্পনা নেয় জেলা প্রশাসন। জাতীয় সড়ক থেকে মনসুবা গেট পার হয়ে সড়ক পথে তারাপীঠ ঢোকার মুখে দ্বিতীয় গেটের কাছেই বিশাল এলাকা জুড়ে এই ৫১ পীঠের মহাকেন্দ্র গড়ে উঠবে। তার জন্য খরুন ও বরশাল দুটি গ্রামপঞ্চায়েতের উদয়পুর ও কৌড়া মোড়ের অনেকাংশ জুড়ে এই প্রকল্প তৈরি হবে। ওই এলাকায়...