এক তীর্থেই সব ৫১ সতীপীঠ দর্শন, তারাপীঠে তৈরি হচ্ছে নতুন মন্দির, মিলল ছাড়পত্র
রাজ্য পর্যটন দপ্তর থেকে এর জন্য ইতিমধ্যেই দু’কোটি টাকার উপর তহবিল পাঠিয়ে দিয়েছে।
জেলাশাসক বিধান রায় জানান, এখন তারাপীঠের কাছেই বিশ্বদর্শন হয়ে যাবে। তার জন্য রাজ্য পর্যটন দপ্তর থেকে ইতিমধ্যেই দু'কোটি টাকার উপর তহবিল পাঠিয়ে দিয়েছে। বীরভূম পঞ্চ সতীপীঠের জায়গা। দক্ষযজ্ঞে সতীর মৃত্যুর পরে শিব সতীর শবদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। যা এক অনাসৃষ্টি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর শবদেহকে ৫১ টি টুকরো করে তা ছড়িয়ে দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য ২০১৭ জানুয়ারি মাসে এই ভাবনার অনুমোদন দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে এই প্রস্তাব দিয়েছিলাম। তিনি পর্যটনকে ভিত্তি করে বীরভূমের অর্থনীতিকে চাঙ্গা করতে সেই প্রস্তাবের সঙ্গে সঙ্গে ছাড়পত্র দিয়ে দেন। কিন্তু কেন্দ্রীয় সরকার জমির ছাড়পত্র দিতে পাঁচ বছর সময় লাগিয়ে দিল। নাহলে এতদিনে প্রকল্প তৈরি হয়ে যেত।’’