বাহ্যিক সৌন্দর্য যথেষ্ট নয়, নিজেকে আকর্ষণীয় করতে পুজোর আগে এগুলি করুন
শুধু বাহ্যিক সাজসজ্জা নয়, মানসিক ও আচরণগত সজ্জাও আপনাকে আকর্ষণীয় করে তুলবে!
আর খুব বেশিদিন বাকি নেই পুজোর! এই সময়ের মধ্যে আপনি নিশ্চয়ই নিজেকে আকর্ষণীয় করে তুলতে জিম, ডায়েট কিংবা পার্লারে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে শুরু করেছেন? নিজেকে অন্যের কাছে সুন্দর করে তোলার জন্য সবরকম চেষ্টাই আমরা করে থাকি। কিন্তু নিজের প্রতি কাউকে আকৃষ্ট করার জন্য বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট নয়, বলছেন মনোবিজ্ঞানীরা।