নকভির ট্রফি ‘চুরি’ থেকে রউফের ‘বিমান ধ্বংস’, বিতর্কের জন্যও স্মরণীয় হয়ে থাকবে এশিয়া কাপ
একনজরে এবারের এশিয়া কাপের বিতর্কিত অধ্যায়গুলি।
এবারের এশিয়া কাপে শুধু বিতর্ক আর বিতর্ক। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। সেটাই ঘটে। পরে জানা যায়, ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে নকভি ফিরে গিয়েছেন নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন।
এশিয়া কাপের ফাইনাল যেন ভারতীয়দের পালটা দেওয়ার মঞ্চ। প্রথম ইনিংসে হ্যারিস রউফকে আউট করার পর তাঁর বিমান নামানোর সেলিব্রেশনের পালটা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। এবার পাক স্পিনার আবরার আহমেদকে তাঁরই সেলিব্রেশনে নকল করে বাড়ি ফেরার রাস্তা দেখালেন জিতেশ শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। ট্রফি না থাকলেও চা খাওয়ার কাপ নিয়েই সেলিব্রেশন করেন বরুণ চক্রবর্তী। আবার ট্রফির ইমোজি নিয়েই সেলিব্রেশন অভিষেক শর্মা ও শুভমান গিলের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ফারহান। তারপর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ নয়, গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার! ক্রিকেট মাঠে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পাক ব্যাটার ফারহান, এমনটাই বলছে নেটদুনিয়া।
সুপার ফোরের ম্যাচে অভিষেককে লক্ষ্য করে পাক পেসার হ্যারিস রউফ কিছু একটা বলেন। এরপরেই কার্যত তেতে ওঠেন ভারতীয় ওপেনার। আরও বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন ‘শর্মাজি কা বেটা’। ইশারা করে রউফকে চলে যেতে বলেন। দু’জনের মধ্যে কথাযুদ্ধও চলে। এগিয়ে আসেন শুভমান গিল। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠের আম্পায়ার গাজি সোহেল মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।