নিজেদের বিয়েতে কব্জি ডুবিয়ে খেলেন অঙ্কিতা-ভিকি, জানেন মেনুতে কী কী ছিল?
অঙ্কিতার বিয়েতে হাজির ছিলেন কঙ্গনা রানাউত।
মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিন বছর ধরে প্রেম এবং লিভ ইনে থাকার পর ভিকি জৈনের গলায় মালা পরালেন অভিনেত্রী। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নজরকাড়া মণ্ডপেই বিয়ে হল অঙ্কিতা ও ভিকির। রঙিন আলোর মাঝে শুভদৃষ্টি। ভিকিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন ‘পবিত্র রিস্তা’র অর্চনা।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিকি ও অঙ্কিতার মেহেন্দি, বাগদান অনুষ্ঠানের ছবি। আর তা দেখেই নিন্দুকরা টেনে আনছেন অঙ্কিতার প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের কথা। সোশ্যাল মিডিয়ার একাংশ অঙ্কিতার এই বিয়ে দেখে যেমন আপ্লুত, তেমনি নেটিজেনদের মধ্য়ে কেউ কেউ স্পষ্টই অঙ্কিতাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকের অভিযোগ, সুশান্তকে একেবারে ভুলে গিয়ে অঙ্কিতা নাকি নিজের বিয়েতে মজেছেন।