মেহেন্দি অনুষ্ঠানে দিদিমার কানের দুল, বাবার সঙ্গে নাচ, দেখুন রাহুল-আথিয়ার বিয়ের নানা ছবি
শুধু লেহেঙ্গা নয়, বিয়ের আরেকটি আচার পালনের সময় আথিয়াকে দেখা গিয়েছে শাড়িতেও।
মুম্বইয়ের ফার্মহাউসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে চারহাত এক হয়েছে কেএল রাহুল ও আথিয়া শেট্টির। নতুন সংসার বাঁধলেন ক্রীড়া ও বিনোদুনিয়ার দুই লাভবার্ড। তাঁদের বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। মেহেন্দি থেকে সংগীত, গায়ে হলুদ থেকে বিবাহ অনুষ্ঠান, কীভাবে সাজলেন বর ও কনে, কী কী করলেন, এসব নিয়ে তি কৌতূহলী ছিলেন অনুরাগীরা। তাঁদের কৌতূহল দূর করে সোশ্যাল অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করলেন রাহুল, আথিয়া, সুনীল শেট্টিরা।