বলিউডের পর্দায় ‘ভিলেন’ পাকিস্তান, অপারেশন সিঁদুর আবহে দেশাত্মবোধক এই ছবিগুলি ‘মাস্ট ওয়াচ’
তালিকায় কোন ছবিগুলি ‘মাস্ট ওয়াচ’?
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর। কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। যার যোগ্য জবাব ফিরিয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। সেই বীরত্বের কাহিনিই 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক আদিত্য ধর। যে ছবি বক্স অফিসে সাড়া তো ফেলেছিলই, সিনেপ্রেমীদের মুখেও ঘুরেছে সিনেমার সংলাপ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সলমন খান অভিনীত 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়' ছবি দুটিও এই প্রেক্ষিতে উল্লেখযোগ্য। ভারত-পাকিস্তান দুই দেশের গুপ্তচর বৃত্তির কর্মকাণ্ড দেখানো হয়েছে এখানে। আর 'স্কাই ফোর্স' ২০২৫ সালে মুক্তি প্রাপ্ত বলিউড অ্যাকশন সিনেমা। ভারত-পাক বিমান যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে ভারতের প্রথম বিমান হামলার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যে ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান।