‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার!
টিনসেল টাউনের আকাশে উড়ল আবির।
রঙের উৎসবে দিনভর মেতে রয়েছে দেশ। সেই উদযাপনের ছোঁয়ায় অন্যান্য বছরের মতো এবারও রঙিন বলিউড। রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি... টিনসেল টাউনের আকাশে উড়ল আবির। সেই রঙের ছটা দেখে মুগ্ধ নেটিজেনরাও। যদিও হিসেবমতো, আজ দোল হলেও হোলি বুধবার। কিন্তু আগাম উদযাপনে মাতল মু্ম্বই ফিল্ম জগৎ। (ফাইল ছবি)