নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, সন্ধেয় একসঙ্গে হাজির হস্তশিল্প মেলায়
শিল্পীদের সঙ্গে কথাও বলেন মমতা-অভিষেক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ২০:৩২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ২০:৩২
১৭
রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনের ইকোপার্কে চলছে হস্তশিল্প মেলা। সোমবার সন্ধেয় সেখানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
২৭
মহিলাদের স্বনির্ভর করতেই এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা অংশ নিয়েছেন এই মেলায়। তাঁদের সঙ্গে কথা বললেন মমতা-অভিষেক।
এদিন বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন অভিষেক। আধ ঘণ্টা পর বেরিয়ে যান অভিষেক। যদিও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তারপর সন্ধেয় দু'জনকে একসঙ্গে দেখা গেল হস্তশিল্প মেলায়।
৪৭
রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে প্রতি বছর হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। করোনার প্রকোপে মেলার জৌলুস কমেছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে ফের ছন্দে ফিরেছে মেলা।
Advertisement
৫৭
রাজ্যজুড়ে প্রায় পাঁচ হাজার শিল্পী এই মেলায় অংশ নিয়েছেন। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা।
নেইমাররা বিশ্বকাপ জিতলেই সমর্থকদের নগ্ন ছবি বিলি করবেন, প্রতিজ্ঞা এই মডেলের
কোন সমর্থকরা পাবেন মডেলের নগ্ন ছবি?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২২, ১৭:০১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২২, ১৭:০১
১৯
দুরন্ত জয় দিয়ে কাতারে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। দুনিয়ার বাকি ভক্তদের মতোই এহেন জয়ে উচ্ছ্বসিত এই ব্রাজিলীয় মডেলও। নেইমাররা চ্যাম্পিয়ন হলে 'স্পেশ্যাল' উপহার দেওয়ার কথাও ঘোষণা করেছেন আনন্দে আত্মহারা এই সুন্দরী।
২৯
ব্রাজিলীয় এই মডেলের নাম মায়রা লোপেস। ৩৫ বছরের মায়রা একাই বড় করছেন নিজের সন্তানকে। ফুটবল নিয়েও তাঁর উৎসাহ একেবারে মাত্রাছাড়া। আর সেই উত্তেজনার বশেই বড়সড় প্রতিজ্ঞা করে বসলেন তিনি। জানিয়ে দিলেন ব্রাজিল বিশ্বজয়ী হলে তিনি ক্যামেরার সামনে নগ্ন হবেন!
মায়রা জানিয়েছেন, শুধু ফটোশুটই করবেন না, নিজের নগ্ন ছবি তুলে তা বিনামূল্যে বিলি করবেন ফুটবল সমর্থকদের মধ্যে। ‘অনলি ফ্যান’ নামের একটি ওয়েবসাইটে নিজের নগ্ন ছবি বিলি করার ভাবনাচিন্তা করছেন তিনি।
৪৯
অনলাইনে নিজের ছবি কিংবা ভিডিয়ো বিক্রি করার ওয়েবসাইট হল ‘অনলি ফ্যান’। সেখানেই নিখরচায় সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দেবেন মায়রা।
৫৯
কোন সমর্থকরা পাবেন ব্রাজিলীয় মডেলের নগ্ন ছবি? মায়রা জানাচ্ছেন, ওই ওয়েবসাইটটিতে প্রথম এক হাজার জনকে তিনি বিনামূল্যে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করিয়ে দেবেন। তাঁরাই পেয়ে যাবেন নগ্ন ছবি। তার মধ্যে অবশ্যই থাকবে ইংল্যান্ড সমর্থকরাও।
মায়রার দাবি, ব্রাজিল আরও একবার চ্যাম্পিয়ন হলে অন্য দলের সমর্থকদের মনখারাপ হবে। তাঁদের উৎসাহ দিতেই নগ্ন ছবি বিলি করার পরিকল্পনা তাঁর।
৭৯
নগ্ন ছবি বিলি করে একইসঙ্গে অভিনব কায়দায় ব্রাজিলের সাফল্যও উদ্যাপন করা যাবে। মনে করছেন 'সিঙ্গল মাদার' মায়রা।
৮৯
বিশ্বকাপ নিয়ে ব্রাজিলে ঠিক কীরকম পাগলামো হয়, তাও তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। বলেছেন, বিশ্বকাপ প্রত্যেক ব্রাজিলীয়র কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে যাঁরা চাকরি করেন, টুর্নামেন্ট চলাকালীন তাঁরা কাজ ফেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান।
৯৯
প্রথম ম্যাচে নেইমাররা যা পারফর্ম করেছেন, তাতে মায়রার বিশ্বাস, এবার কাপ ঘরে তুলবে ব্রাজিলই।