ফ্যাটি লিভার নির্মূল হবে! প্রয়োজন ৭ অভ্যাস বদল, পরামর্শ চিকিৎসকের
জেনে নিয়ে আগেভাগে সতর্ক থাকুন।
আজকের জীবনযাত্রায় ফ্যাটি লিভারের সমস্যা ক্রমশ ঊর্ধমুখী। আপনার খাদ্যাভ্যাস সরাসরি লিভারের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে বিপদে ফেলে। অতিরিক্ত মিষ্টি, ভাজাভুজি বা চর্বিযুক্ত খাবার থেকে লিভারে ফ্যাট জমতে পারে। এই সমস্যাকেই আমরা 'ফ্যাটি লিভার' বা মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিটোটিক লিভার ডিজিজ (MASLD) বলি।