দুর্গাপুজোর হাতে বাকি ২ মাস! শহরজুড়ে খুঁটিপুজোয় শামিল তারকা থেকে রাজনীতিবিদরা
৯৫ পল্লির খুঁটিপুজোয় ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, ভরত কলরা।
দুয়ারে দুর্গাপুজো। হাতে গোনা ২ মাসের একটু বেশি বাকি। স্বাভাবিকভাবেই প্রস্তুতি শুরু করছে ক্লাবগুলো। এবার ৭৫ তম বর্ষে পদার্পণ করছে ৯৫ পল্লির পুজো। রবিবার খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল প্রস্তুতি। এদিনের অনুষ্ঠানে শামিল হয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অভিনেতা ভরত কল, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র-সহ অন্যান্যরা। ছবি- শুভজিৎ মুখোপাধ্যায়।