ক্ষুধার ধারাবৃত্ত থেকে জোকারের যন্ত্রণাগাথা! দেখে নিন বেহালার নানা পুজোর ঝলক
পুজো মণ্ডপে ভিড় দর্শনার্থীদের।
পুজোর ঢাকে কাঠি। চতুর্থীর সকাল থেকেই বহু মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অনেক মণ্ডপই খুলে দেওয়া হয়েছে। বেহালার বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম নাম বড়িশা ক্লাব। এবারে বড়িশা ক্লাবের পুজো মণ্ডপের থিম শূন্য পৃথিবী। শিল্পী মানস দাসের ভাবনায় ফুটে উঠেছে এই কর্মকাণ্ড। বেশ কয়েক বছর হল সার্কাস দেখার সেই ঝোঁক আর মানুষের মধ্যে পাওয়া যায় না। শীতের ময়শুমে তাবু পড়লে গুটিকয়েক দর্শক সার্কাস দেখতে যান। নিজস্ব...
আরও পড়ুন:
আরও পড়ুন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যে মন্বন্তর হয়েছিল বাংলায়, তার ছবি ধরা আছে বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ নাটকে। এই পুজো মণ্ডপের ভাবনায় ফুটে উঠেছে ক্ষুধার যন্ত্রণা। আরবি ভাষার একটি কবিতা দর্শনার্থীরা শুনতে পাবেন মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই। দেখতে পাবেন কবিতাটির বাংলা তর্জমাও। যা থাকবে মণ্ডপের ভিতরে। নিজস্ব চিত্র