কৈলাসে ফিরেছেন উমা, বিদায়লগ্নে রাজ্যজুড়ে বিসর্জন কার্নিভালের টুকরো ছবি
আগামী কাল কলকাতার রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
বাপেরবাড়ি থেকে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন উমা। দশমীর তিথি থেকে রাজ্যের দিকে দিকে চলেছে প্রতিমা নিরঞ্জন। আবার এক বছরের অপেক্ষা। আগামী কাল, রবিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। বিষাদের মধ্যেও আজ, শনিবার রাজ্যের জেলাগুলিতে কার্নিভাল অনুষ্ঠিত হল।
আরও পড়ুন:
এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালি বাগ, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, সুবীর মুখোপাধ্যায়, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জগলভি, শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ সরকার-সহ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।