শয়তানের ‘জাতভাই’! কেন যুগে যুগে ভয়ের প্রতীক জোকাররা?
পেনিওয়াইজ একা নয়, তার রয়েছে বহু দোসর।
'ইট: ওয়েলকাম টু ডেরি' নামের এক হরর সিরিজ সম্প্রতি ওটিটি মঞ্চে প্রবল সাড়া ফেলেছে। বিশ্ববিশ্রুত সাহিত্যিক স্টিফেন কিং-এর বিখ্যাত উপন্যাস 'ইট', যা পরবর্তী সময়ে সেলুলয়েডেও দর্শকের মন জিতেছে দুই পর্বে, এটা তারই প্রিকোয়েল। আর উপন্যাস, সিনেমার মতোই এখানেও মূল আকর্ষণ পেনিওয়াইজ। সেই 'দ্য ডান্সিং ক্লাউন'ই এখানে হাড়কাঁপানো ভয়ের উৎস। এ এক আশ্চর্য রহস্য। আপাত ভাবেই জোকার মানে মজাদার। কিন্তু পেনিওয়াইজের মতো জোকাররা ভয় দেখায়। কী...
'ব্যাড ক্লাউনস' নামের এক বই লিখেছেন বেঞ্জামিন র্যাডফোর্ড। সেই লেখকের মতে, ''জোকাররা কখন দুষ্ট হয়ে ওঠে, এই প্রশ্নটাই ভুল। কেননা ওরা কখনওই ভালো হয় না।'' আসলে এই কথার মধ্যে রয়েছে ইঙ্গিত। তিনি জানিয়েছেন, জোকাররা একধরনের trickster তথা ধূর্ত। আর এখানেই তার সঙ্গে মিল পাওয়া যায় শয়তানের। বাইবেল থেকেই সে মহাধূর্ত। আর এই দুই ধূর্তই টিকে গিয়েছে বহু বহু কাল। বারে বারে মুখোশ ও রংচঙে পোশাকের...
আরও পড়ুন:
জোকারদের কথা হলে ব্যাটম্যানের কমিক্সকে কি ভোলা সম্ভব? ১৯৪০ সালে তার আবির্ভাব। বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং মানসিক বিকৃতির প্রতিরূপ। প্রথম থেকেই সে খল। 'দ্য কিলিং জোক' বা 'আর্কহাম অ্যাসিলাম'-এর মতো কমিক্সে ব্যাটম্যান-জোকারের দুরন্ত লড়াই দেখা গিয়েছে। আর পরবর্তী সময়ে চলচ্চিত্রে চরিত্রটি ক্রমেই এক অন্য মাত্রা পেয়েছে। সম্প্রতি হিথ লেজার ও জোয়াকিন ফিনিক্সের দুরন্ত অভিনয়ে জোকার চরিত্রটিকে অসামান্য শয়তানি ও দার্শনিক বীক্ষার এক মিশেল করে তুলেছেন।
আরও পড়ুন:
বিংশ শতকের সাত ও আটের দশকে জোকাররা 'ভিলেন' হিসেবে আরও জনপ্রিয় হতে থাকে। এর নেপথ্যে ছিল মার্কিন সিরিয়াল কিলার জন ওয়েন গেসি। সে 'পোগো দ্য ক্লাউন' নামে লাগাতার খুন করে যেত। কিন্তু ঘটনা হল, সচরাচর সে জোকারের পোশাক পরত না। কেবল একবার জেলে থাকাকালীন নিজেকে পোগোর পরিচয় দিয়ে সেলফ পোট্রেট আঁকার পরই এই নাম সে পেয়ে যায়। গেসির প্রভাবে সেই সময় জোকার ভয়ের প্রতীক হয়ে...
তবে একথা মানতেই হবে স্টিফেন কিং তাঁর 'ইট' উপন্যাসের মাধ্যমে জোকারকে এক চিরন্তন ভয়ের প্রতীক করে তুলেছেন। ১৯৮৬ সালে প্রকাশিত হয় 'ইট'। পরবর্তী সময়ে টেলিমুভিও হয় এই নামে। সেখানে টিম কারি পেনিওয়াইজের ভূমিকায় জনপ্রিয় হয়ে ওঠে। পরে দু'টি চলচ্চিত্র এবং এখন ওয়েব সিরিজের মাধ্যমে সেই জনপ্রিয়তা অন্য মাত্রা পেয়েছে। বিল স্কার্সগার্ড চরিত্রটিকে যে মাত্রা দিয়েছেন তা অনবদ্য বললেও কিছুই বলা হয় না। প্রতি ২৭ বছর...