পরিচালক ‘কাট’ বলার পরও থামেনি চুমু! বলিউড ছবির এই দৃশ্যগুলির কথা জানেন?
ক্যামেরার সামনে রোম্যান্স করা মোটেও সহজ কম্ম নয়।
আলিয়া ভাটের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন রণবীর কাপুর। তবে বিয়ের বলিউডে 'প্লেবয়' হিসেবে বেশ খ্যাতি ছিল তাঁর। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে ইভলিন শর্মার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অভিনেতা। পরিচালক অয়ন 'কাট' বলার পরও রোম্যান্স চালিয়ে যান তিনি। শেষে চিৎকার করে রণবীরকে থামান অয়ন।