মেসেজের উত্তর না পেয়ে হাজির হন প্রেমিকার কলেজে…, কেমন ছিল সঞ্জুর লাভ স্টোরি?
চারুলতার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল কোথায়?
ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত তিনি। দস্তানা হাতেও দলকে ভরসা জোগাতে পারেন। তবে তাঁর জীবনের প্রেমের গল্প ক্রিকেট যাত্রার মতোই মনোমুগ্ধকর। স্ত্রী চারুলতা রেমেশের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল কলেজ জীবনে। তিরুবনন্তপুরমের ইভানিওস কলেজে পড়াশোনা করতেন তাঁরা। গোটা কলেজেই চর্চা ছিল তাঁদের প্রেম নিয়ে।