চড়া দামে টিকিট কেটেও মেসি দর্শন হয়নি! ক্ষোভের বিস্ফোরণে বিপুল ক্ষতির মুখে যুবভারতী
মাঠের ভিতরে ঢুকে হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে ভাঙচুর চালিয়েছেন মেসিভক্তরা।
তখনও বোঝা যায়নি এমন পরিণতি অপেক্ষা করছে যুবভারতীতে। তখন গোটা যুবভারতী প্রদক্ষিণ করছেন লিওনেল মেসি। মাঠের দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন হাসিমুখে। হাত নাড়ছেন যুবভারতীর দিকে। তবে বেলা ১২টা নাগাদ নির্ধারিত সময়ের আগেই মেসি মাঠ থেকে বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়ল গ্যালারি। দর্শকদের ক্ষোভের বিস্ফোরণে বিপুল ক্ষতির মুখে যুবভারতী।
আরও পড়ুন:
অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনকে প্রধান ভেন্যু হিসাবে ব্যবহার করা হয়েছিল। স্টেডিয়ামে আধুনিকীকরণের কাজ হয়েছিল যুদ্ধকালীন ভিত্তিতে। এখানেই আয়োজিত হয়েছিল বিশ্বকাপ ফাইনাল। কিন্তু সেই স্টেডিয়ামের গ্যালারি আজ উত্তাল হল। কেবল তাই নয়, যা ক্ষতি আজ হল, আজ যে ক্ষতি হল, তা মেরামতির জন্য বেশ মোটা অঙ্কের মূল্য খরচ করতে হবে বলেই মনে করা হচ্ছে।