ICC ODI World Cup 2023: সেরা ৯ ক্রিকেটারের তালিকায় ৪ ভারতীয়, পুরস্কারের দৌড়ে আর কারা?
কার হাতে উঠবে সেরার পুরস্কার?
২০১১ সালের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি। এবারের কাপযুদ্ধের ১০ ম্যাচে সর্বাধিক ৭১১ রান করে ফেলেছেন কিং কোহলি। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান। গড় ১০১.৫৭। ৯০.৬৮ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান। এমনকি বিরাট তাঁর 'আইডল' শচীন তেণ্ডুলকরকে টপকে সেরে ফেলেছেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান। তাই এবার বিরাটের হাতে প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে...
আরও পড়ুন:
আরও পড়ুন:
চলতি বিশ্বকাপে শুধু ব্যাট দিয়ে রোহিত শর্মাকে মাপা উচিত নয়। অধিনায়ক হিসাবেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন হিটম্যান। ইনিংসের শুরুতেই তুলছেন ঝড়। নিঃস্বার্থভাবে ইনিংস শুরু করার জন্য পরের দিকের ব্যাটাররা অনেক খোলা মনে বিপক্ষ বোলিংকে বুঝে নিতে পারছেন। ১০ ম্যাচে রান করেছেন ৫৫০। সর্বাধিক আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান। গড় ৫৫। ১২৪.১৫ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩টি অর্ধশতরান।