নামের প্রতি সুবিচার করেননি, বিশ্বকাপের ফ্লপ একাদশে কারা?
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর বেছে নেওয়া ফ্লপ একাদশের অধিনায়ক টেম্বা বাভুমা।
টেম্বা বাভুমা (অধিনায়ক): তাঁর দল বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। দুর্দান্ত পারফর্ম করেছে টপঅর্ডার। অথচ তাঁর নিজের পারফরম্যান্স দেখে একটাই প্রশ্ন বারবার উঠে গিয়েছে, কীভাবে এই দলের অধিনায়ক হন টেম্বা বাভুমা? দলেই বা তাঁর জায়গা হল কী করে? গোটা বিশ্বকাপে বাভুমা ৮ ইনিংসে মাত্র ১৪৫ রান করেছেন। সংবাদ প্রতিদিন-এর বাছা এই ফ্লপ একাদশের অধিনায়কও তিনিই।