অফ ফর্মের রিঙ্কু, ফ্যাকাসে শামি, আইপিএলের পর কোন ‘রত্ন’ হারাল ভারতীয় ক্রিকেট?
তাঁদের ছন্দহীনতার ফল কি ভুগতে হবে ভারতীয় ক্রিকেটকে?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ম্যাচে ঋষভ পন্থ সেঞ্চুরি করেছিলেন। ৬১ বলে ১১৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেও বাকি ম্যাচগুলোতে তাঁর দুরবস্থা দেখে শিউরে উঠতে হয়। ২৭ কোটি দিয়ে তাঁকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। এর মর্যাদা দিতে পারেননি। ১৪ ম্যাচে করেছেন ২৬৯ রান। ফর্মহীনতার প্রভাব পড়েছে তাঁর অধিনায়কত্বেও।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যে গতিতে তাঁর উঠে আসা, ঠিক সেই গতিতেই যেন হারিয়ে যেতে বসেছেন ময়ঙ্ক যাদব। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিনি খেলেছেন মাত্র ২টি ম্যাচ। চোট সারিয়েই তিনি ফিরেছিলেন। অথচ ফের চোট পেয়ে আইপিএলের বাকি ম্যাচগুলি থেকেও ছিটকে গিয়েছিলেন ২২ বছরের এই তারকা। এই মরশুমে দু'টি উইকেট পেলেও একেবারেই চেনা মেজাজে ছিলেন না ময়ঙ্ক। মোট ৮ ওভারে দিয়েছিলেন ১০০ রান। এত চোটপ্রবণ হলে সিনিয়র দলে...